ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

কোন কঠিন লড়াইয়ের গল্প বললেন মিমি?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৯-২০২৫ সকাল ৯:১৮

ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তীর জীবনে ভালোবাসা এলেও আজ তিনি একেবারেই একা। নিজের মতো করেই জীবন সাজিয়ে নিয়েছেন তিনি। কাজের মধ্যে সব সময় ডুবে থাকতে চান। কিন্তু নিজের জীবনে কতটা সুখী অভিনেত্রী? সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করা একটি ভিডিওতে উঠে এসেছে তার মনের কিছু কথা।  
মিমি যে রিলটি শেয়ার করেছেন, সেখানে তিনি তার কিছু মুহূর্তকে তুলে ধরার চেষ্টা করেছেন। তবে নেপথ্যে বেছে নিয়েছেন একটি অডিও, যা হয়ত তিনি নিজেই বলতে চান। ভিডিও চলাকালীন নেপথ্য শুনতে পাওয়া যায় একটি পুরুষ কণ্ঠ যে বলছে, ‘সব শক্তিশালী নারীর পেছনে এমন একটি গল্প রয়েছে যা কেউ জানে না।’
‘এমন গল্প যেখানে সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, একা লড়াই করেছে যে লড়াই কারও চোখে পড়েনি। সে নিজের কাঁধে তুলে নিয়েছে পৃথিবীর সমস্ত ভার। সবকিছু করার মাঝেও সে বারবার একা হয়ে গিয়েছে।’
আরও শোনা যায়, ‘মানুষ ভাবে, সে সবকিছু একা করে ফেলবে কারণ সে খুব শক্তিশালী। কিন্তু তারা তো কেউ জানে না, রাতের অন্ধকারে সে বারবার নিজেকে প্রশ্ন করেছে। তার বিশ্বাস ভেঙেছে কাছের মানুষরাই। সবাই তখন চুপ করেছিল যখন সবার কথা বলার প্রয়োজন ছিল। একটা সময় সে শক্ত হয়ে গিয়েছে।’ 
শেষাংশে শোনা যায়, ‘সে একদিন বুঝেছে যে জীবনে তার পাশে শুধুমাত্র সেই থাকবে। আর কেউ থাকবে না। সে বুঝেছে নকল বন্ধু বেশিদিন স্থায়ী থাকে না। নিজেকেই নিজের জন্য লড়তে হয়। তাই সে যে ভালোবাসা বিলিয়ে দিয়েছিল, সেটা এখন নিজেকে দেয়। আবার সে উঠে দাঁড়িয়েছে।’
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবন মিমির কখনও মসৃণ ছিল না। যদিও এখন মিমি আগের থেকে অনেক বেশি পরিণত। এই মুহূর্তে তিনি ব্যস্ত ‘রক্তবীজ ২’ ছবির প্রচার নিয়ে। ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২৬ সেপ্টেম্বর।

 

Aminur / Aminur

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়