বিজয়নগরে আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের দুইটি ইউনিয়ন চান্দুরা ও বুধন্তী যুক্ত করায় বিক্ষোভ করছেন স্থানীয়রা। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে তারা চান্দুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে বিজয়নগর উপজেলার হরষপুর, চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সঙ্গে যুক্ত করে প্রথমের খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপর থেকেই বিক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা। এ নিয়ে নির্বাচন কমিশনে শুনানিতে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা গ্রুপ ও এনসিপি নেতা মো. আতাউল্লাহর মাঝে হাতাহাতির ঘটনাও ঘটে। পরবর্তীতে গত ৪ সেপ্টেম্বর হরষপুর ছাড়া চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়েছে। এই খবরে ক্ষোভে ফেটে পড়েছে বিজয়নগর উপজেলাবাসী।
স্থানীয়দের দাবি, স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের ১০টি ইউনিয়নকে বিভিন্নভাবে অবহেলিত করে রাখা হয়। এখনো বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার মাধ্যমে আমাদের এলাকার উন্নতি ব্যাহত করার পাঁয়তারা করা হচ্ছে। এমন জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বিজয়নগর উপজেলাবাসী ঐক্যবদ্ধ বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার ক্ষোভ প্রকাশ করে দ্রুত পূর্বের সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িযা-৩ (সদর-বিজয়নগর) আসনে বহাল রাখার দাবি জানানো হয়।
বিজয়নগর সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি ইমাম হোসেন বলেন, বিজয়নগরকে ছোট করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে চান্দুরা ও বুধন্তী ইউনিয়ন। একই সঙ্গে উন্নয়ন থেকেও বঞ্চিত হবেন এখানকার মানুষ। তিনি এ সিদ্ধান্ত বাতিল করে ইউনিয়ন দুটিকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে পুনর্বহালের দাবি জানান। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার
কুড়িগ্রামে গাইড বই না কেনায় ৬ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মাদরাসা সুপার
বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে তিন পুত্রসন্তান, চিকিৎসা ও দুধের খরচ জোগাতে হিমশিম পরিবার
প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য, চাঁপাইনবাবগঞ্জে তোপের মুখে ইমামের পদত্যাগ
বরিশালে পরকীয়া নিয়ে বিরোধ : ভ্যান চালককে হত্যার পর লাশ ফেলা হয় পানিতে
বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি
কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?