ধামইরহাটে বিশ্ব শান্তি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) কর্তৃক বিশ্ব শান্তি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ধামইরহাট মানবাধিকার কমিশন শাখার উদ্যোগে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার নিমতলী মোড় হতে একটি র্যালি উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে। এর পরে শান্তির কপোত অবমুক্ত শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন, ধামইরহাট শাখার সভাপতি সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মণ্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইউএনও গনপতি রায়, প্রধান আলোচক উপজেলা প্রকৌশলী আলী হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি আবদুল মমিন, ধামইরহাট মানবাধিকার কমিশনের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক প্যানেল মেয়র মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, সিনিয়র সাংবাদিক এমএ মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সংগঠনের দপ্তর সম্পাদক আবু ইউসুফ মর্তুজা রহমান, অর্থ সম্পাদক আবু সাঈদ, মহিলা বিষয়ক সম্পাদক মানবতাবাদী তমা আকতার, সহ-প্রচার সম্পাদক পাস্কায়েল হেমরম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা