অভয়নগরে নারীকে হত্যার চেষ্টায় আটক ১
যশোরের অভয়নগরে জেসমিন নামে এক নারীকে হত্যার চেষ্টার অভিযোগে মিজানুর রহমান (৫৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার লক্ষীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর গভীর রাতে নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাপাশহাটী গ্রামে এ ঘটনা ঘটে। গভীর রাতে ঘরের টিন খুলে ভেতরে প্রবেশ করে হামলাকারী। এরপর স্ক্রু ড্রাইভার দিয়ে জেসমিনের মুখ, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। এক পর্যায়ে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় জেসমিনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহতের চাচা হারুন কাজী বাদী হয়ে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এসআই গোবিন্দ কুমার মন্ডলের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মিজানুর রহমানকে আটক করে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে মিজানুর রহমানকে আটক করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার
সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা
বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা
পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি
রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন
কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ
বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান
কিংবদন্তী জননেতা সালাহউদ্দিন আহমদ এর জন্মদিনে চলচ্চিত্রকার মাহমুদ দিদারের লেখা
সুন্দরবন থেকে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে লংমার্চ ফর ফরেস্ট কর্মসুচি পালন