ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র-গুলি, ২ ভারতীয় আটক
ভারত থেকে বাংলাদেশে আসা মরিচ বোঝাই ভারতীয় ট্রাকে একটি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসময় ট্রাকচালকসহ ২ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়। রোববার দুপুরে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে অস্ত্রটি উদ্ধারের সময় ট্রাক চালক ও তার সহকারীকে আটক করা হয় বলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন।
বিজিবি সদরদপ্তর সূত্র জানায়, ভারত থেকে কাঁচা মরিচ নিয়ে আসা একটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করলে, বিজিবির টহলদল মেইন পিলার ১৮/৩-এস হতে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ট্রাকটি তল্লাশি করে। এ সময় ট্রাকচালকের দেহ তল্লাশির মাধ্যমে ১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এঘটনায় ভারতীয় নাগরিকরা হলো— গুরজীত সালুজা ও রাম দাস নাওয়াদি নামে দুইজনকে গ্রেফতার করা হয়। আর উদ্ধার অস্ত্র ও গুলির আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ লাখ ৩ হাজার ৭২০ টাকা। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে অস্ত্র ও গুলিসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেছেন, ‘দীর্ঘদিন ধরেই সীমান্তে অস্ত্র, মাদক, স্বর্ণ, রুপি, হুন্ডি ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিযানিক কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। এরই অংশ হিসেবে আজকের এ সাফল্য। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনা আবারও প্রমাণ করে যে সীমান্ত দিয়ে শুধুমাত্র পণ্য নয়, অস্ত্র ও অবৈধ মালামাল পাচারেরও চেষ্টা চালানো হচ্ছে, যার বিরুদ্ধে বিজিবি’র তৎপরতা দৃঢ় ও ধারাবাহিক।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার
সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা
বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা
পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি
রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন
কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ
বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান
কিংবদন্তী জননেতা সালাহউদ্দিন আহমদ এর জন্মদিনে চলচ্চিত্রকার মাহমুদ দিদারের লেখা
সুন্দরবন থেকে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে লংমার্চ ফর ফরেস্ট কর্মসুচি পালন