ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

‎পাবনায় দু'পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৭-৯-২০২৫ দুপুর ৪:১৩

‎পাবনার পল্লীতে জমাজমি সংক্রান্ত বিরোধে ইটভাটার দু’শ্রমিক হতাহত হয়েছেন। আপন চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে তারা হতাহত হন। তাদের মধ্যে সংঘর্ষে আবু বকর মন্ডল (৪০) নিহত হয়েছেন এবং আব্দুল আজিজ মন্ডল গুরুতর আহত হয়েছেন। তাকে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে পাবনা সদর উপজেলার তারাবাড়িয়ার ইউনিয়নের চকপাড়ায় এ ঘটনা ঘটে।
‎নিহত আবু বকর মন্ডল (৪০) চকপাড়া গ্রামের লবু মন্ডলের ছেলে। তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।  আহত আব্দুল আজিজ একই এলাকা কবির মন্ডলের ওরফে কবু মন্ডলের ছেলে। তিনিে ইটভাটার শ্রমিকের কাজ করেন।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবু বকর মন্ডল ও আহত আজিজ মন্ডলের বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে তাদের দু'পক্ষের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তারা টেঁটা ও দেশিয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয় তারা। এ সময় আপন চাচতো ভাই আবু কবর টেটা বিদ্ধ হন। আর আব্দুল আজিজ মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
এসময় আবু বকর ও আব্দুল আজিজকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু বকরকে মৃত ঘোষণা করেন। আব্দুল আজিজের শারিরীক অবস্থা গুরুতর হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
‎চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, পারিবারিক জমিজমা বিরোধ চলছিল। আজকে দুপুরের দিকেও একবার সংঘর্ষ হয়েছে। রাতে তারাতাড়িয়া বাজারে বসে আছি। এমন সময় জানতে পারি সেখানে সংঘর্ষ হয়েছে। দু'জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতালে গিয়ে দেখি আবু বকর মারা গেছে। আবু বকর ঘটনাস্থলেই মারা গিয়েছিল। পরে হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আব্দুল আজিজকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। উভয়পক্ষই দরিদ্র। তারা শমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন।
‎পাবনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আপন চাচাতো ভাইদের মধ্যে টেঁটা নিয়ে সংঘর্ষ হয়। একজন নিহত হয়েছে। মৃতদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান। 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী