ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বেনাপোলে এয়ার পিস্তল ও গুলি সহ আটক ২


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ৭-৯-২০২৫ দুপুর ৪:১২

বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যেবাহী ট্রাক থেকে একটি ইয়ার পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় ট্রাকের চালক ও হেলপার দুই জনকে আটক করা হয়েছে। আটককৃকতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় বেনাপোল কার্গো ইয়ার্ড টার্মিনালের আমদানি-রপ্তানি মেইন গেটে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে একটি এয়ার পিস্তল ও ৯৩টি গুলি উদ্ধার করে বিজিবি।
বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর হাবিলদার মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টহল দল ভারতীয় পণ্যেবাহী কাঁচা মরিচের একটি ট্রাক (নং ঈএ০৪চট-৫২৮৮) তল্লাশি চালিয়ে পিস্তল ও গুলি উদ্ধার করে।  এ সময় ভারতীয় নাগরিক গাড়িচালক গুরজীত সালুজা (৩১), পিতা-জাস পাল সালুজা এবং গাড়ীর হেল্পার রাম দাস নাওয়াদি (২৪), পিতা-মালকিয়া নাওয়াদি আটক করা হয়েছে। তারা উভয় ভারতের মধ্যপ্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা। আটককৃত পিস্তল ও গুলির আনুমানিক মূল্য ১ লাখ টাকা।
জিজ্ঞাসাবাদে তারা জানান, প্রথমবারের মতো বাংলাদেশে মালবাহী ট্রাক নিয়ে বাংলাদেশে এসেছেন এবং নিজেদের নিরাপত্তার জন্য ভারতের স্থানীয় বাজার থেকে এয়ার পিস্তলটি কিনে সঙ্গে আনেন। তারা আত্মরক্ষার জন্য ট্রাকে ইয়ার পিস্তলটি রেখেছিলেন। তবে অস্ত্রটির বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারেনি চালকেরা।
কাস্টম ও গোয়েন্দা সূত্রে জানা যায়, আটক ট্রাকের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার “শিমু এন্টারপ্রাইজ” এবং পণ্যে চালানটির খালাশের দ্বায়িত্বে ছিলো বেনাপোলের বহুল বিতর্কিত সিঅ্যান্ডএফ এজেন্ট ওমর এন্ড সন্স।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিস্তল ও গুলি সহ দুই আসামি আটক করা হয়েছে। আটক ভারতীয় চালকদের জিজ্ঞাসাবাদ করা সহ আগে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি