ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

রায়গঞ্জে এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো শিক্ষার্থী শেখ রিয়াদ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৮-৯-২০২৫ রাত ৮:৩১

থাকার ঘর নেই বললে চলে, নেই নিজস্ব কোনো জমিজমা। সহায়-সম্বলহীন স্বামী, সন্তান হারানো বৃদ্ধা রাহিলা বেওয়া (৯০)। 

সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের শিমলা বিশ্বাস পাড়া এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরের পরিত্যক্ত জায়গায় তার বসবাস। সহায় সম্বলহীন হতদরিদ্র এই বৃদ্ধার পাশে সহায়তা নিয়ে দাঁড়ালো উপজেলার ধানগড়া পৌর এলাকার বাসিন্দা ও শিক্ষার্থী শেখ রিয়াদ। এ সময় কেএম শুভ, হৃদয় হাসান শান্ত, ও স্বরণ নামে শিক্ষার্থীরা ও গণমাধ্যম কর্মী সাইদুল ইসলাম আবির উপস্থিত ছিলেন। 

অসহায় এই বৃদ্ধা রাহিলা বেওয়ার নিত্য প্রয়োজনীয় বাজার ও পড়নের জন্য একটি শাড়ি কাপড় তুলে দেন তারা। 

বৃদ্ধা রাহিলা বেওয়া আবেগ আপ্লূত হয়ে এই মহৎ কাজের জন্য দোয়া করেন। সেই সাথে নিজের দুঃখের কথা জানাতে অশ্রুসিক্ত হয়ে যান তিনি।

সহায়তার হাত বাড়িয়ে দেওয়া শিক্ষার্থী শেখ রিয়াদ বলেন, আমাদের দেশের জনপ্রতিনিধিরা ভোটের সময় বাড়ি বাড়ি গেলেও নির্বাচন পার হলে এই জনপ্রতিনিধিদের তেমন খোঁজ খবর পাওয়া যায়না। আমি গণমাধ্যম কর্মী সাইদুল ইসলাম আবিরের একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশ হওয়া সংবাদের ভিত্তিতে এই অসহায় বৃদ্ধার জন্য আমার সামর্থ্য অনুযায়ী সহায়তা প্রদান করেছি। আশা করি উনার বাসস্থানসহ অন্যান্য মৌলিক অধিকার বাস্তবায়নে উপজেলা প্রশাসনসহ সমাজের বৃত্তবানেরা এগিয়ে আসবে।

এমএসএম / এমএসএম

টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা।

তারাগঞ্জে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

কুড়িগ্রাম জেলায় ৭দিনব্যাপী মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্পের নানা আয়োজনের মাধ্যমে সমাপ্তি

বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ

মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান

পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি

প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ

শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল

পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা

রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মোহনগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম

সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত