ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ওএমএস ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯-৯-২০২৫ দুপুর ১০:৩১

নিম্ন আয়ের মানুষদের জন্য চলমান ওএমএস'র মাধ্যমে চাল-আটা বিক্রি কার্যক্রমের ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের দরিদ্র এলাকাবাসীর আয়োজনে সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়। পরে ১৫ নম্বর ওয়ার্ডে আরও অন্তত ৪-৫ জন ডিলার প্রদানের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা নিম্ন আয়ের ও এই এলাকায় প্রচুর ঘনবসতি। এর আগে দীর্ঘদিন ধরে ৪ জন ডিলার ওএমএসের চাল-আটা বিতরণ করেছিল। কিন্তু হঠাৎ করেই একজন ডিলার নির্ধারণ করা হয়েছে। এতে প্রচুর জনদুর্ভোগ দেখা দিয়েছে। তাই দ্রুত ডিলার পয়েন্ট বৃদ্ধি করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা আশিক পারভেজ শাহিন, রুহুল আমিন, আখতার হোসেন চুনি, আমিনুল ইসলাম বুলবুল, বাহারাম আলী, ফারুক হোসেন, আখতার হোসেন, গৃহবধূ বাসন্তী চৌধুরী, রেজিয়া বেগম, তারিখা খাতুন বুলবুলিসহ অন্যান্যরা।

এমএসএম / এমএসএম

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি