ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

লোহাগাড়ায় সাউথইস্ট ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত


মোজাহিদ, লোহাগাড়া photo মোজাহিদ, লোহাগাড়া
প্রকাশিত: ৯-৯-২০২৫ দুপুর ১:৪৫

'আগামীর সঞ্চয় হোক এখন থেকেই’ এই অঙ্গীকার নিয়ে ও আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যকে সামনে রেখে দেশব্যাপী স্কুল ব্যাংকিং কার্যক্রমের অংশ হিসেবে সাউথইস্ট ব্যাংক চট্টগ্রামের লোহাগাড়া শাখার উদ্যোগে বিশেষ স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

সকালে (৯ সেপ্টেম্বর, মঙ্গলবার) আমিরাবাদ চেরী গ্রামার স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের গুরুত্ব ও ভবিষ্যতের আর্থিক সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরাবাদ চেরী গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মঈন উদ্দীন আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট  ও লোহাগাড়া শাখার ব্যবস্হাপক এ.এইস. এম ইফতেখার উদ্দীন চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির লোহাগাড়া শাখার ম্যানেজার অপারেশন ছোটন কান্তি দত্ত, এক্সিকিউটিভ অফিসার মোজাহিদ হোছাইন ও শিক্ষক মোহাম্মদ সায়েদ। শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও চকলেট বিতরণ করা হয়। এসময় স্কুলের শিক্ষক, অভিভাবকগণসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের মাঝে ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুললে ভবিষ্যতে তারা অর্থনৈতিকভাবে সচেতন নাগরিক হয়ে উঠবে।  সাউথইস্ট ব্যাংকের এ ধরনের উদ্যোগ আগামী প্রজন্মের আর্থিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন