জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৭তম প্রতষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ৮টায় জেলা শহরের রেলগেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, আব্দুল ওহাব, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল, সাংগঠনিক সম্পাদক বনি রব্বানী, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ প্রমুখ। এতে মহিলাদল ছাড়াও বিএনপি, কৃষকদল, যুবদল, শ্রমিকদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে দিবসটি উপলক্ষে জেলা মহিলাদলের সহ-সভাপতি মৌসুমি প্রধানের নেতৃত্বে একটি র্যালী বের হয়। র্যালীটি জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদর্ক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জয়পুরহাট জেলা মহিলা দলের সহ-সভাপতি রেখা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা তুজজহুরা টপি, প্রচার সম্পাদক শামীমা আক্তার, সদস্য রুবিনা আক্তার রুবি, রেহানা আক্তার প্রমুখ বক্তব্য দেন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন