ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৯-৯-২০২৫ বিকাল ৭:৩৬

গাজীপুরের শ্রীপুর এবং গাজীপুর সদরের মির্জাপুর, ভাওয়াল গড়, পিরুজালী ইউনিয়ন ও গাজীপুর সেনানিবাস এলাকা নিয়ে গঠিত গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী চারজন। তারা হলেন- কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. মো. শফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সবুজ ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা আমির ড. জাহাঙ্গীর আলম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা আলমগীর হোসাইন। এ ছাড়া এনসিপি থেকে মনোনয়ন চাইবেন মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ।

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আওয়ামী লীগ শাসনামলে রাজপথে থেকে বিএনপিও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রাম করায় কারাবরণ করেছি। দলের হাইকমান্ড আমাকে ধানের শীষ প্রতীক দেবে বলে আমি আশাবাদী।

গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম বলেন, আমার ওপর অর্পিত রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছি এবং করছি। আমি ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সবুজ বলেন, দলের নির্দেশনা সবসময় মেনে চলেছি। আমি আশাবাদী, দল আমাকে মনোনয়ন দেবে।

শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম মাস্টার বলেন, দলের প্রয়োজনে সবকিছুই করেছি। দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। জামায়াতে ইসলামীর প্রার্থী ড. জাহাঙ্গীর আলম বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতি মুক্ত এলাকা গড়তে চাই। যেখানে সব নাগরিক তার অধিকার ভোগ করতে পারবে।

উল্লেখ্য, এ আসনে এবার মোট ভোটার ৫ লাখ ২৬ হাজার ৭৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৭০৪ ও মহিলা ২ লাখ ৬৭ হাজার ৫৯ জন।

এমএসএম / এমএসএম

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে জীবিত নবজাতক কন্যা সন্তান উদ্ধার

দখলীয় জমিকে বেদখল দেখিয়ে প্রতিবেদনের পর রাতারাতি ঘর তুলে জমি দখলের দাবি

দাদপুরে দীর্ঘদিনের অবহেলিত রাস্তা এসবি করণ সম্পন্ন

টঙ্গীতে র‌্যাব-১-এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৭ মাদক কারবারি ও সেবনকারী আটক

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে নরসিংদীতে কঠোর বিধিনিষেধ আরোপ

গ্রাম্য বিরোধের জের সিংড়ায় পারিল গ্রামে ৮ বছরে ব্যবসা প্রতিষ্ঠান লুট, ৩ মাস যাবত বন্ধ

চাকরির ফাঁকে দেশি-বিদেশি অর্ধশতাধিক জাতের আম চাষে সফল রেজাউল

শিবচরে ১১৬৫ পিস ইয়াবাসহ কথিত মাদক ব্যবসায়ী আটক

মনপুরায় তরুণীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানি থানায় লিখিত অভিযোগ

রায়গঞ্জে ইমাম ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পিরোজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

গোদাগাড়ীতে মাদকমুক্ত সমাজ গঠনে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে বরুড়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচি