ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জ পৌরসভার ২ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২১-৯-২০২১ দুপুর ৪:২০

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার অসহায় ও দুস্থ দুই হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভা প্রাঙ্গণে এ চাল বিতরণ করা হয়।

কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে ও মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ ও বাংলাদেশ সরকারে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন- কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল, মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসিদ আলী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল।

অনুষ্ঠানে পৌর কাউন্সিলর মো. রফিকুল ইসলাম রুহেল, গোলাম মুগ্নি মুহিত, মো. আহাদুর রহমান বুলু, বখতিয়ার খান, মহিলা কাউন্সিলর মুসলিমা বেগম, আয়েশা সিদ্দিকা, শিউলি আক্তার শাপলা এবং পৌর পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান