ডাকসু নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রকাশ্যে শুভকামনা জানিয়ে ওসি প্রত্যাহার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে ফেসবুকে পোস্ট করার কারণে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, মঙ্গলবার রাত ২টার দিকে ওসি মোজাফফর হোসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ডিজিটাল কার্ড পোস্ট করেন। কার্ডটিতে '২১, ১৭, ০৮' সংখ্যা তিনটি লেখা ছিল, যা ডাকসু নির্বাচনে ছাত্রদলের তিন প্রার্থীর ব্যালট নম্বর। কার্ডের ক্যাপশনে তিনি লেখেন, 'মেধাবীদের জন্য শুভ কামনা রইল।' এই ব্যালট নম্বরগুলো যথাক্রমে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ (২১), জিএস প্রার্থী তানভীর বারী হামিম (১৭) এবং এজিএস প্রার্থী তানভির আল হাদী মায়েদের (০৮)।
ওসির এই পোস্ট প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ পর্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এদিকে, ওসি মোজাফফর হোসেন তার ফেসবুক আইডি হ্যাক করে পোস্টটি দেওয়ার অভিযোগ তুলেছেন। তিনি এ বিষয়ে মঙ্গলবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে ওসি বলেন, তার ব্যক্তিগত আইডি হ্যাক করে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি রাজনৈতিক পোস্ট করেছে। তিনি তাৎক্ষণিকভাবে পুলিশ সুপারকে বিষয়টি অবগত করেন এবং তার সরকারি আইডিতেও এই বিষয়ে সতর্কতামূলক পোস্ট দেন।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার
কুড়িগ্রামে গাইড বই না কেনায় ৬ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মাদরাসা সুপার
বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে তিন পুত্রসন্তান, চিকিৎসা ও দুধের খরচ জোগাতে হিমশিম পরিবার
প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য, চাঁপাইনবাবগঞ্জে তোপের মুখে ইমামের পদত্যাগ
বরিশালে পরকীয়া নিয়ে বিরোধ : ভ্যান চালককে হত্যার পর লাশ ফেলা হয় পানিতে
বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি
কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?