ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

যশোর-খুলনা মহাসড়কে প্রাণঘাতী সংঘর্ষ, চিকিৎসক সহ নিহত-২


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১০-৯-২০২৫ দুপুর ১:৫৭

যশোর-খুলনা মহাসড়কের আলীপুর আমডাঙ্গা স্লুইসগেট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একজন চিকিৎসক। নিহতের নাম ডা. সাইফুল ইসলাম (৪৬)। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
গত মঙ্গলবার (৯সেপ্টেম্বর) রাত ৯টার দিকে যশোর থেকে খুলনার দিকে যাচ্ছিলেন তিনি। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ডা. সাইফুল ইসলামের বাড়ি যশোরের ঘোপ এলাকায় । তিনি সিরাজুল ইসলাম ও পারভীন ইসলামের ছেলে। একজন চিকিৎসক হিসেবে সহকর্মী ও রোগীদের কাছে পরিচিত মুখ ছিলেন তিনি। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী রানাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত রানা (২১) উপহার পাম্পের অপজিটে দও গোডাউনের পাশের রাজুর ছেলে তারা আমডাঙ্গা দও গোডাউনের পাশে ভাড়া থাকত বলে জানা গেছে। 
নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই আজিজুল বারী জানান, মোটরসাইকেল দুইটি মুখোমুখি সংঘর্ষের তীব্রতায় ডা. সাইফুল ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর আরোহী রাত ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজের হসপিটালে গুরুতর অবস্থায় মৃত্যু বরন করেছে।
এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম আরো বলেন, দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনা নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে জীবিত নবজাতক কন্যা সন্তান উদ্ধার

দখলীয় জমিকে বেদখল দেখিয়ে প্রতিবেদনের পর রাতারাতি ঘর তুলে জমি দখলের দাবি

দাদপুরে দীর্ঘদিনের অবহেলিত রাস্তা এসবি করণ সম্পন্ন

টঙ্গীতে র‌্যাব-১-এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৭ মাদক কারবারি ও সেবনকারী আটক

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে নরসিংদীতে কঠোর বিধিনিষেধ আরোপ

গ্রাম্য বিরোধের জের সিংড়ায় পারিল গ্রামে ৮ বছরে ব্যবসা প্রতিষ্ঠান লুট, ৩ মাস যাবত বন্ধ

চাকরির ফাঁকে দেশি-বিদেশি অর্ধশতাধিক জাতের আম চাষে সফল রেজাউল

শিবচরে ১১৬৫ পিস ইয়াবাসহ কথিত মাদক ব্যবসায়ী আটক

মনপুরায় তরুণীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানি থানায় লিখিত অভিযোগ

রায়গঞ্জে ইমাম ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পিরোজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

গোদাগাড়ীতে মাদকমুক্ত সমাজ গঠনে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে বরুড়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচি