ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে রাইস মিল ও পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১০-৯-২০২৫ দুপুর ৩:৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে রিয়া অটো রাইস মিলের পরিবেশগত ছাড়পত্র বাতিল এবং ফসলি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধন করে ভুক্তভোগী ও  এলাকাবাসী।

মানববন্ধনে চান্দাইকোনা ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মো. রুবেল হোসেন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্ত কৃষক এস এম সোহাগ সরকার। 

এ সময় তিনি অভিযোগ করে বলেন,  এ বিষয়ে আমরা ভুক্তভোগীরা ৩ বছর ধরে নানা বিষয়ে অভিযোগ দাখিল করে আসছি। কিন্তু  প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে মিল কর্তৃপক্ষ অবৈধভাবে কার্যক্রম চালিয়েই যাচ্ছে। অথচ আইন অনুযায়ী জনবসতিপূর্ণ এলাকায় রাইস মিল স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরও উপজেলা প্রশাসন শুনানির নামে নাকট চালিয়ে যাচ্ছে। 

এ সময় অবিলম্বে রিয়া অটো রাইস মিল বন্ধ ও ফসলি জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। মানববন্ধন শেষে উপস্থিত প্রায় শতাধিক নারী পুরুষ মিলটি বন্ধ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতি পূরণের দাবিতে এক বিক্ষোভ করেন।

এমএসএম / এমএসএম

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি