বড়লেখার শৌখিন ফলচাষী রেজাউলের বাগানে ঝুলছে দেশি-বিদেশি নানা জাতের ফল
শৌখিন ফলচাষী রেজাউল করিম খন্দকার নিজের শখের আদলেই নিজ বাড়ির পাশেই গড়ে তুলেছেন ফল বাগান। শখ করে ফল গাছ লাগানো শুরু করেছিলেন প্রায় ৮ বছর আগে। প্রথমে তিনি আম গাছ দিয়ে ফল বাগান শুরু করেন। পরে একে একে কমলা, মাল্টা, পেয়ারা, জামরুল, ডালিম, কাঁঠাল, ড্রাগন ফল, ত্বীন, স্ট্রবেরিসহ দেশি-বিদেশি নানা জাতের ফলের গাছ যুক্ত করেন। এখন তাঁর বাগানে দেশি-বিদেশি নানা জাতের প্রায় শতাধিক ফল গাছ রয়েছে।
সম্প্রতি তাঁর বাগানে গিয়ে দেখা গেছে, গাছে গাছে নানা জাতের ফল ঝুলছে সবুজ এই ফল বাগানে। সযত্নে তিনি তা পরিচর্যা করছেন। প্রতিটি গাছে ফলের পরিচিতি লেখা রয়েছে।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিসবাজার এলাকায় বাসিন্দা রেজাউল করিম খন্দকার। পেশায় একজন শিক্ষক। তিনি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরি করছেন। চাকুরির পাশাপাশি শখের বসে ২০১৭ সালে বাড়ির পাশে একটি টিলায় আম গাছ রোপন করেন। এতে ফল ভালো হওয়ায় পরিবারের চাহিদা মিটাতে আরও বিভিন্ন জাতের ফল গাছ লাগানো শুরু করেন। ফলন ভালো হওয়ায় ফলের প্রতি তার আগ্রহ বাড়তে থাকে। পরে তিনি দেশের পাশাপাশি বিদেশ থেকে ফল গাছ এনে রোপণ শুরু করেন। বর্তমানে এক একর জায়গা জুড়ে এসব ফল গাছ লাগানো হয়েছে।
শৌখিন এই ফলচাষী জানান, এখন তার বাগানে দেশি-বিদেশী ৫০ জাতের আম গাছ, ১০ জাতের কমলা ও মালটা গাছ এবং ৭ জাতের আঙুরের গাছ রয়েছে। দেশি-বিদেশি অন্যান্য ফলের মধ্যে রয়েছে আনার, ফুলে আরাকতা, মৃদুলা, আপেল, পারসিমন, নাশপাতি, ড্রাগন ফল, তিন ফল, ব্ল্যাকবেরি, লুকাট ফল, পেয়ারা, স্ট্রবেরি, রামবুটান, সালাক ফল, জামরুল, গোলাপজাম, তুরকী মালবেরি, লেবু, কাজুবাদাম, ফিলিপাইন আখ, আতাফল, শরিফা ও পেপে।
রেজাউল করিম আরও জানান, আম গাছের মধ্যে রয়েছে- আলফানসো, আমেরিকান কেন্ট, হিমসাগর, চেংমাই, পাকিস্তানি চোষা, আমেরিকা গালমা, সামার বেহেশত, সূর্য ডিম (নাচ-১, নাচ-২, নাচ-৩), বৈশাখী, বান্দি মুড়ি, গৌরমতি, কটিমন, গাই কাছা মিত্রা, কুনাই, বাউ-৩, বারি-১১, নাম ডাক মাই, হাড়িভাঙা, ব্ল্যাকস্টোন, মহাচনক, কিউজাই, ব্রনাই কিং, ব্যানানা, আম্রপালি, সুপার ভাগোয়া ও পাকিস্তানি জাতের আম গাছ। কমলা ও মাল্টার মধ্যে রয়েছে-হানিডিউ, কমলা তারাক, রুপি গ্রেপ, কারা কারা অরেঞ্জ, ওয়াশিংটন নেভাল, ঘেয়ার সুম মাল্টা, চায়না কমলা, দিলোটি কমলা ও থাই-২। আঙুরের মধ্যে রয়েছে- আঙুর গ্রিল লং, এলিস, ফ্যান্টাসি, বাইকুলুর, জয়, ভিতুবি ব্ল্যাক ও এবিউ জায়ান্ট। চেরি ও পিচের মধ্যে রয়েছে আফ্রিকান রেড পিচ, সাবান চেরি ও ব্ল্যাক সুরিনাম চেরি। লংখানের জাতগুলো হলো আরকা পেয়ারা, ম্যাটোয়া লংগান, সিজন লংগান টাকা, জাম্ব লংগান, গাই লংগান, শিংপং লংগান, শিং শিংপং লংগান, রেড পিংগং ও রেড ক্রিস্টাল।
রেজাউল করিম খন্দকার বলেন, গত কয়েক বছর আমের ভালো ফলন হয়েছে। পরিবারের চাহিদা মিটিয়ে বিক্রিও করেছি। পাশাপাশি আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীকেও দিয়েছি। এবছর আম বিক্রি করতে পারেননি। এবার চার শতক জমিতে বিক্রির উদ্দেশ্যে আঙুর চাষ করেছি। আশা করছি ফলন ভালো হবে।
বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনোয়ার হোসেন বলেন, রেজাউল করিম খন্দকার একজন শৌখিন ফল চাষী এবং উদ্যোমী কৃষি উদ্যোক্তা। আমি তার ফলের বাগানে কয়েকবার গিয়েছি। বাগানে দেশি-বিদেশি নানা জাতের ফলের গাছ লাগানো দেখে ফলচাষ বাণিজ্যিকভাবে সম্প্রসারিত করার জন্য তাকে উৎসাহ দিয়েছি।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার