কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর আসিফ আব্দুল্লাহ ডাকসু নির্বাচনে ছাত্র পরিবহন সম্পাদক পদে বিজয়ী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কৃতী সন্তান আসিফ আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্র পরিবহন সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণা করা হয়। এতে আসিফ আব্দুল্লাহ ৯ হাজার ৬১ ভোট পান, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রাফিজ খান পান ৪ হাজার ৫৪৫ ভোট। আসিফ আব্দুল্লাহ বর্তমানে ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পূর্বের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আজিজুর রহমান সরকারের জ্যেষ্ঠ পুত্র। তার বাবা জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও কুড়িগ্রাম জেলা আমিরের দায়িত্ব পালন করেছেন এবং ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। ভূরুঙ্গামারীর কৃতী সন্তান হিসেবে তার এই বিজয়ে এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বয়ে গেছে এবং বিজয়ী হওয়ার খবর পেয়ে ভূরুঙ্গামারীর সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ