ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দিলেন পৌর প্রশাসক মাসুদ রানা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১১-৯-২০২৫ দুপুর ১২:২২

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে সড়কের দুই পাশের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। এ অভিযানে সরাসরি নেতৃত্ব দিয়েছেন পৌর প্রশাসক ও রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে পৌর বাসস্ট্যান্ড গোলচত্বর থেকে মাছের আড়ত পর্যন্ত রাস্তার দু’পাশে চলে পরিচ্ছন্নতা কার্যক্রম। এ সময় পথচারী, ব্যবসায়ী, চালক ও যাত্রীদের উদ্দেশে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান তিনি।

স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থী শেখ রিয়াদ বলেন, “পৌরসভার যেমন কর্তব্য রয়েছে, তেমনি নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। আমরা চাই এ ধরনের অভিযান নিয়মিত হোক। প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।”

অভিযান চলাকালে পৌর প্রশাসক মাসুদ রানা বলেন, “এই শহরের প্রকৃত মালিক পৌরবাসীরাই। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকি, তাহলেই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব।”

তিনি আরও জানান, “রায়গঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে এ ধরনের অভিযান প্রতি মাসেই পরিচালনা করা হবে। এর মাধ্যমে শুধু শহর পরিষ্কার রাখা নয়, নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি করাই আমাদের লক্ষ্য।”

উল্লেখ্য, পৌর বাসস্ট্যান্ড সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। এটি উপজেলা ভূমি অফিস, উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্স, প্রাণিসম্পদ অফিস, থানা, ইউনিয়ন পরিষদ ও রায়গঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়াতের প্রধান পথ। যানবাহনের চাপ বেশি থাকায় সড়কটির দুই পাশ দ্রুত অপরিষ্কার হয়ে পড়ে।

নবনিযুক্ত প্রশাসক মাসুদ রানা দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্যতিক্রমী নানা উদ্যোগ গ্রহণ করছেন, যা সচেতন মহলের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

এমএসএম / এমএসএম

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত