ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স নির্বাচনে সভাপতি জিসিসি মেয়র জাহাঙ্গীর আলম


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২১-৯-২০২১ বিকাল ৫:৮

গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিসিসি মেয়র অ্যাডভোকেট আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন-অর-রশিদ ‍এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার (২০ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জিএমসিসিআই) পরিচালনা পরিষদের সভায় ২০২১-২২ ও ২০২২-২৩-এর দ্বিবার্ষিক নিবার্চনে সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি অনারেবল টেক্সটাইল কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

১৫ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের সিনিয়র সহ-সভাপতি পদে মেট্রিক্স সোয়েটার লি.-এর ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আলমগীর, সহ-সভাপতি পদে এন কে সোয়েটারস লি.-এর চেয়ারম্যান মো. নাসির উদ্দিন এবং হান্নান নীট অ্যান্ড টেক্সাটইলস লি.-এর চেয়ারম্যান এবিএম শামসুদ্দিন নির্বাচিত হয়েছেন। পরিচালনা

পর্ষদের ১১ জন পরিচালক হলেন- গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম মোকছেদ আলম, দি বস এগ্রো কমপ্লেক্সের কর্ণধর মো. রফিকুল ইসলাম, মেসার্স  জনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মুজিবুর রহমান, মেসার্স শিউলি এন্টারপ্রাইজের মো. বদরুল হাসান তসলিম, শিশির নীটিং অ্যান্ড ডাইং লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. মাজহারুল ইসলাম, মেসার্স প্রীতি এন্টারপ্রাইজের মো. আলী হোসেন, মেসার্স অদিতা এন্টারপ্রাইজের এমএম হেলাল  উদ্দিন, মেসার্স নুর ট্রেডার্সের মো. আশরাফুল আলম রানা, রয়েল ট্রেডের মোহাম্মদ মুজিবুর রহমান, মেসার্স স্মৃতি ট্রেডার্সের মো. শামীম ইসতিয়াক, টিজে সোয়েটার্স লি.-এর মো. সায়মন সরকার। 

গত ১৪ সেপ্টেম্বর নিবার্চন বোর্ডের চেয়ারম্যান মো. মনির হোসেন, গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির গঠণতন্ত্র অনুযায়ী ১৫টি পদের বিপরীতে ১৫ মনোনয়নপত্র দাখিল হওয়ায় বাণিজ্য সংগঠন বিধিমালা-১৯৯৪-এর ১৭ অনুযায়ী অপ্রতিদ্বন্দ্বিতা নিবার্চন (১) বিধি-১৫ (১) (জ) অনুযায়ী ১৫ জন পরিচালকের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন