ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

রায়গঞ্জে সরকারি পুকুর সাব-লিজ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১১-৯-২০২৫ দুপুর ৩:১৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিয়মনীতি উপেক্ষা করে মৎস্য চাষ সুফলভোগীদের পুকুর সাব-লিজ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হাভাতিয়া পুকুরের সুফলভোগী সমবায় সমিতির সভাপতি তপন কুমারের বিরুদ্ধে এমন অভিযোগ করেন একাধিক সুফলভোগী সদস্যরা।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৎস্য চাষ (রাজস্ব) প্রকল্পের আওতায় উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষীরতলা গ্রামে ১৫ বিঘা আয়তনের হাভাতিয়া পুকুর অবস্থিত। উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে বিধি মোতাবেক ২০২৪-২৫ অর্থবছরে জলাশয়টির পাড়ে বসবাসকারী ৩১ জন সুফলভোগীকে বছর ভিত্তিক লিজ নবায়নের মাধ্যমে মাছ চাষ করবেন এমন শর্ত সাপেক্ষে লিজ দেওয়া হয়। কোনো সুফলভোগীদের পুকুর কিংবা জলাশয় অন্যত্র সাব-লিজ দেওয়ার কোনো বিধান নেই।

অভিযোগে সূত্রে জানা গেছে, উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে ধামাইনগর ইউনিয়নের ক্ষীরতলা এলাকার হাভাতিয়া পুকুর সুফলভোগী সমবায় সমিতি বছর ভিত্তিক ডিসিআর কেটে ১৫ বিঘা আয়তনের হাবাতিয়া পুকুর সমবায় সমিতির মাধ্যমে ৩১ জন সুফলভোগী সদস্যরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে।

কিন্তু গত ৩ মাস আগে ওই সমবায় সমিতির সভাপতি তপন কুমার অন্যান্য সদস্যদের না জানিয়ে এবং তাদের সিদ্ধান্ত ছাড়াই জলাশয়টি একই গ্রামের মৎস্যচাষি জামিউল ইসলাম জামিল গংদের নিকট নগদ ৫ লাখ টাকায় বিনিময়ে এক বছরের জন্য সাব-লিজ প্রদান করেন।

সুফলভোগী একাধিক সদস্য জানান, লিজ দেওয়া টাকার অংশ সদস্যদের না দিয়ে পুরো টাকাই সভাপতি তপন কুমার এককভাবে আত্মসাৎ করেন। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে পুকুর পাড়ের সদস্যদের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

পুকুর পাড়েরর সুফলভোগী স্থানীয় বাসিন্দা সুভাস চন্দ্র মাহাতো অভিযোগ করে বলেন, আমরা হাবাতিয়া পুকুরের সুফলভোগী সদস্যরা জানতে পারি, বর্তমান সভাপতি তপন কুমার সু কৌশলে স্থানীয় কয়েকজনের নিকট জলাশয়টি ৫ লাখ টাকার বিনিময়ে সাব লিজ রেখেছেন। সেই টাকা তিনি সদস্যদের না দিয়ে নিজেই পুরোটাই আত্মসাত করেন। এরপর তিনি উপজেলা মৎস্য অফিস থেকে বরাদ্দকৃত মাছের খাদ্যসামগ্রীসহ সকল পণ্যসামগ্রী অন্যত্র বিক্রি করে দিয়ে সেই টাকাও আত্মসাত করেছেন। এ ঘটনায় আমরা প্রকৃত সুফলভোগীরা একাধিকার মিটিং ডেকে জানার চেষ্টা করলেও তিনি মিটিং এ উপস্থিত হননি। বিষয়টি নিয়ে আমরা উপজেলা মৎস্য অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি । এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

সরকারি জলাশয়টি সাব লিজ নেওয়া মৎস্যচাষি মো. জামিউল ইসলাম জামিল ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ওই পুকুরের সভাপতি তপন কুমারের নিকট থেকে খাদ্যসামগ্রীসহ পুকুরটি ১ বছরের জন্য নগদ ৫ লাখ টাকা পরিশোধ করে সাব লিজ গ্রহণ করি । যার অঙ্গিকারনামা রয়েছে। তবে আমাদের থেকে নেওয়া নগদ অর্থ তিনি কি করেঝেন সেটা আমাদের জানা নাই। বর্তমানে আমরা সাব লিজ নিয়েই জলাশয়ে মাছ চাষ করছি।

টাকা আত্মসাৎ ও তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়টি অস্বীকার করে সভাপতি তপন কুমার বলেন, বর্তমান পুকুরটি আগের কমিটির অধিনে পরিচালিত হচ্ছে । আমি কোন টাকা নেই নাই, সাব লিজও রাখি নাই।

এ প্রসঙ্গে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, সুফলভোগীদের বাইরে অন্যত্র দিঘি বা পুকুর সাব-লিজ দেওয়া যাবে না। হাভাতিয়া পুকুরটির সাব লিজের একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে তদন্তও শেষ হয়েছে। তদন্তে কিছু অভিযোগের সত্যাও পেয়েছি। আগামীতে উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক মিটিংএ উপস্থাপনের মাধ্যমে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

টাঙ্গুয়ার হাওর অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৬ হাউসবোটে কে জরিমানা।

তারাগঞ্জে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

কুড়িগ্রাম জেলায় ৭দিনব্যাপী মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্পের নানা আয়োজনের মাধ্যমে সমাপ্তি

বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ

মানসম্মত শিক্ষায় তারাগঞ্জে নতুন গতি: শ্রেণিকক্ষে ইউএনওর পাঠদান,বাড়ছে শিক্ষার মান

পুলিশের কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আসতে হবে : খুলনার ডিআইজি

প্রতারণা নতুন ফাঁদ রাজবাড়ীতে ব্যবসায়ীর বিরুদ্ধে দুই কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ

শালিখায় সিএনআরএস-এর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন সুইডেন হাইকমিশনের উপপ্রধান হান্না নরেল

পবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা

রায়গঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মোহনগঞ্জে সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি জালিয়াতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে তারেক রহমানের সরকার কাজ করছে: জেদ্দায় এমপি এনাম

সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত