ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে স্বচ্ছতার নজির স্থাপন করলেন পুলিশ সুপার: ১২০ টাকায় পুলিশে চাকরি পেলো ১৩ জন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১১-৯-২০২৫ দুপুর ৩:১৮

জয়পুরহাটে কোনো ঘুষ-তদবির ছাড়াই মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ১৩ জন। শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তারা।

জয়পুরহাট পুলিশ লাইন্সে এই ফলাফল ঘোষণা করেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। তালিকায় আরও ৩ প্রার্থীকে অপেক্ষমাণ হিসেবে রাখা হয়েছে। তালিকা প্রকাশের পরপরই উত্তীর্ণ প্রার্থীরা আনন্দ অশ্রুতে খুশিতে আত্মহারা হয়ে পড়েন।

জানা গেছে, গত আগস্ট মাসের ১৩-১৫ তারিখ পুলিশের কনস্টেবল পদে যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়। ওই পদে জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ১২৯৪ জন প্রার্থী আবেদন করেন। এরপর চলতি মাসের ২৯ আগস্ট লিখিত পরীক্ষায় অংশ নেন ১৭৮ জন। তার মধ্যে ২৫ জন উত্তীর্ণ হওয়ার পর বুধবার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করে জেলা পুলিশ।

জয়পুরহাট পাঁচবিবি উপজেলার বাজিতপুর গ্রামের চৌকিদারের ছেলে আপন মালো। মাত্র ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি হয়েছে তার। নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই আবেগাপ্লুত হন আপন মালো। ভাবনা খাতুন ও আপন মালোর মতো ১৩ জন শুধুমাত্র মেধা ও যোগ্যতায় মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন।

নতুন চাকরি পাওয়া এই তরুণ-তরুণীদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা পুলিশ সুপার।

জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে মেধাবী ও যোগ্যদের মূল্যায়ন করা হয়েছে। যারা চাকরি পেয়েছেন তাদের বেশিরভাগই গরিব ও হতদরিদ্র। জনমনে একসময় যে ধারণা ছিল যে পুলিশে চাকরি মানেই ঘুষ ও তদবিরের জোর লাগে। কিন্তু তিনবার স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দিয়ে প্রমাণ করেছি যে পুলিশের চাকরি পেতে একটি টাকা কাউকে দিতে হয় না।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার