ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির সভা অনুষ্ঠিত


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২১-৯-২০২১ বিকাল ৫:১৭
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (ইসি সভা) সরাসরি ও ভার্চুয়াল প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক বাপাজস সভাপতি মো. আবুল কাসেম শিকদারের সভাপতিত্বে এবং বাপাজস সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনুর সঞ্চালনায় ‍এ সভা অনুষ্ঠিত হয়।
 
ইসি কমিটির সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ও বাপাজস সহ-সভাপতি ড. মহিউদ্দিন আহমেদ সুমন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক ও বাপাজস যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সামছুল আলম শিবলী, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের জনসংযোগ অফিসের অতিরিক্ত পরিচালক ও বাপাজস কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর কবীর ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক ও বাপাজস মো. আল-আমিন খান অংশগ্রহণ করেন।
 
এছাড়াও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সদস্যগণ উক্ত সভায় অনলাইনে যুক্ত হন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ ও প্রকাশনা বিভাগে কর্মরত ইসি সদস্যগণ অংশ নেন। সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) খসড়া গঠনতন্ত্র সংশোধনীসহ ইসি কমিটি অনুমোদন করে কর্মপরিকল্পনা তৈরি, বাপাজস বার্ষিক চাঁদা নির্ধারণ, ব্যাংক অ্যাকাউন্ট খোলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার