ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচনে বানচাল করার জন্য পিআরের দাবীতে অপচেষ্টা চালানো হচ্ছে : ফরহাদ হোসেন আজাদ


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি photo বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশিত: ১১-৯-২০২৫ দুপুর ৩:২০

নির্বাচনে বানচাল করার জন্য পিআর পদ্ধতিতে ভোটের দাবীতে অপচেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন মন্তব্য করেছেন বিএনপি'র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
গতকাল পৌর সদরের ভাসাইনগর গ্রামের বোদা পৌরসভার ১ নং ওয়ার্ডে বিএনপির আয়োজনে প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, একটি দলের পরাজিত নিশ্চিত জেনে তারা ষড়যন্ত্র সহ নির্বাচন বানচালের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবী জানাচ্ছে। পিআর বাংলাদেশের মানুষ বোঝেনা, জানেনা। পিআর পদ্ধতিতে সারা বাংলাদেশর ভোট টুকিয়ে তাদের কেন্দ্রীয় নেতারা নিজেদের এলাকায় এমপি হওয়ার খায়েশ করছে বলেও মন্তব্য করেন তিনি। 
তিনি বলেন, স্বাধীনতার স্বপক্ষের একমাত্র দল বিএনপি। বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এবং তিনি নিজেই সেক্টর কমান্ডার হিসাবে স্বাধীনতা যুদ্ধ করেছেন। 
বিএনপি ক্ষমতায় আসলে ছয় মাসের মধ্যে ১ কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মামুনুর রশিদ দুলু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সিনিয়র সহ সভাপতি আবু সাদাত মো: সায়েম রুবেল, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়,  সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ।
এ সময় বিএনপির সদস্যদের সদস্য পদ নবায়ন এবং নতুন সদস্য ফরম বিতরণ করা হয়। পরে সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

কাউনিয়াডেঙ্গুয় প্রতিরোধে জনসচেতনতার ডাক, ৩ মাস চলবে বিশেষ কর্মসূচি

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নোয়াখালীর দুই আবাসিক হোটেলে ডিবি পুলিশের অভিযান: ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার

রৌমারীতে বেশি দামে সার বিক্রির অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের বিরুদ্ধে

আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন মজনু

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

নওগাঁয় পৃথকভাবে দু'টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

মরহুমা সাজেদা মেমোরিয়াল ট্রাস্টের উদ্দ্যেগে ৫শত জন রোগির ফ্রী চিকিৎসা সেবা প্রদান।

হাকিমপুরে "দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬" উদ্বোধন

বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

​রাণীনগরে ডেঙ্গু নির্মূলে ৩ মাসের সমন্বিত অভিযান শুরু

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন