ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ভারতীয় সিরিজে আরিফিন শুভ’র লুক চমকে দিলো দর্শকদের


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২৫ দুপুর ৪:৪

প্রথমবারের মতো ভারতীয় প্রজেক্টে কাজ করলেন ঢাকাই চিত্রনায়ক আরিফিন শুভ। সনি লিভের নতুন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’–তে দেখা যাবে এই নায়ককে। সদ্যই প্রকাশ হয়েছে সিরিজটির ফার্স্ট লুক ও টিজার, যা ইতোমধ্যে হইচই ফেলেছে দর্শকের মাঝে।

জানা গেছে, ভিন্নধর্মী এক চরিত্রে হাজির হয়েছেন আরিফিন শুভ। আর সিরিজটি শীঘ্রই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।

কয়েক সেকেন্ডের টিজারেই আরিফিন শুভকে দেখা গেছে একাধিক ভিন্ন লুকে। কোথাও তিনি ধূসর রঙের স্লিম কাট স্যুটে মার্জিত ভঙ্গিতে, কোথাও আবার সাদা ঝকঝকে স্যুট পরে নাচছেন। আরও একটি দৃশ্যে ধরা দিয়েছেন সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায়। প্রতিটি লুকেই রেট্রো ধাঁচের চুল ও পোশাক ১৯৭০-এর দশকের আবহ যেন ফুটে উঠেছে।

বলে রাখা ভালো, ভারতের অসংখ্য ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে সনি লিভ দর্শকের কাছে বিশেষ জায়গা তৈরি করেছে মানসম্মত কনটেন্ট দিয়ে। যদিও কিছুদিন বাংলাদেশেও প্ল্যাটফর্মটি কার্যক্রম চালু করেছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। ফলে এরপর থেকে বাংলাদেশি শিল্পীদের জন্য সনি লিভে কাজ করার সুযোগ ছিল না। তবে এবার সেই সীমা ভেঙে দিলেন আরিফিন শুভ। সিরিজটিতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সৌরসিনী।

এদিকে আগেই ঘোষণা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজ নির্মাণ করবেন নির্মাতা সৌমিক সেন। নায়ক আরিফিন শুভ অভিনয় করবেন, এটি শুনেই বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন দর্শকরা। সেই অপেক্ষার অবসান ঘটেছে।

এমএসএম / এমএসএম

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা

শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা

কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে

ভরা মঞ্চে টি-শার্ট খুলে ফেললেন, কী নিয়ে ক্ষুব্ধ সালমান খান?