ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

প্রতিটা মুহূর্ত ভয়ে কাটাচ্ছি : সামান্থা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২৫ রাত ৮:২৩

নাগা চৈতন্যের সাথে বিচ্ছেদের পর মানসিক এবং শারীরিক বিপর্যয় কাটিয়ে উঠেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক কঠিন অধ্যায়ের কথা সামনে এনেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নাগা চৈতন্যের সাথে বিচ্ছেদের পর আক্কিনেনি পরিবার সামান্থাকে বিপুল পরিমাণ ভরণপোষণ দিতে চেয়েছিল। কিন্তু মানসিক ভাবে বিপর্যস্ত সামান্থা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। কারণ হিসেবে তিনি জানান, সেই কঠিন সময়ে তিনি নাগার সাহচর্য চেয়েছিলেন কিন্তু তা পাননি। 
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সামান্থা বলেন, ‘আমি ভাবতাম বড় তারকা হতে গেলে বছরে পাঁচটা ছবি করতে হবে। বাণিজ্যসফল ছবি দিতে হবে। বড় তারকাদের তালিকায় নিজেকে রাখতে হবে।’
তার কথায়, ‘প্রতি শুক্রবারের সাফল্যের উপর নির্ভর করত আমার জীবন। প্রতি মুহূর্তে ভয় পেতাম, যে কোনো সময় আমার জায়গা হয়ত অন্য কেউ নিয়ে নেবে।’ 
যদিও ব্যক্তিগত জীবনের কঠিন সময় তাকে মানুষ হিসেবে শান্ত করেছে। অভিনেত্রী আরও বলেন, ‘গত দু’বছর ধরে আমার কোনো ছবি মুক্তি পায়নি। বড় ছবি নেই। কিন্তু আমি ভীষণ আনন্দে আছি।’

 

Aminur / Aminur

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা

অভিনয় করতে চাই সুচরিতা

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক

দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক

প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা

শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা

কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে

ভরা মঞ্চে টি-শার্ট খুলে ফেললেন, কী নিয়ে ক্ষুব্ধ সালমান খান?