অমিত হাসানের সঙ্গে জুটি বাঁধলেন মেহজাবীন মেহা
স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন আমেরিকা প্রবাসী কণ্ঠশিল্পী মেহজাবীন মেহা। বিদেশের মাটিতে দেশ ও বিদেশের খ্যাতিসম্পন্ন শিল্পীদের সঙ্গে নিয়মিত মঞ্চে গাইছেন এই কণ্ঠশিল্পী। বর্তমানে স্টেজ শো ঘিরেই তার সব ব্যস্ততা।
সম্প্রতি ওমেনস ফ্যাশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে নিউইয়র্কে চিত্রনায়ক অমিত হাসানের সঙ্গে একসঙ্গে পারফর্ম করেন মেহা। নাচ-গানে দর্শক মাতিয়ে রাখেন তিনি। তার গানের সঙ্গে মঞ্চে পারফর্ম করেন অমিত হাসান।
মেহজাবীন মেহা বলেন, প্রথমবারের মতো অমিত হাসান ভাইয়ের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করে বেশ ভালো লাগছে। ওমেনস ফ্যাশন আমার নিজের প্রতিষ্ঠান। বিদেশের মাটিতে গানের পাশাপাশি ব্যবসা করি। সবার কাছে দোয়া চাই যেন আমার প্রতিষ্ঠানটি আরো এগিয়ে নিয়ে যেতে পারি।
এসময় আরো উপস্থিত ছিলেন চিত্রনায়িকা শাহনূর, প্রদীপ ভট্টাচার্য ও প্রবাসী সংগীতশিল্পীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সারা হোমকেয়ারের প্রতিষ্ঠাতা সাজাদী পারভিন। উপস্থাপনায় ছিলেন বাবু জামান।
এমএসএম / এমএসএম
সমু চৌধুরীর চিকিৎসায় দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ
ভিকির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা
টিভি নেই, মোবাইলও নয়—মেয়েকে যেভাবে বড় করছেন আসিন
কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত
মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক
নেগেটিভ চরিত্রের খোঁজে
কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন
শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’
চিত্রনায়িকা পপির মা আর নেই
নতুন লুকে সাই পল্লবী
হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন ইমরান
সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা