রায়গঞ্জে রিয়া অটো রাইস মিলকে আবারও দেড় লাখ টাকা জরিমানা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনায় মেসার্স রিয়া অটো রাইস মিলের বিরুদ্ধে পরিবেশগত ছাড়পত্রের শর্ত লঙ্ঘনের অভিযোগে পুনরায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধনী ২০১০) এর আওতায় শুনানির পর এ জরিমানা আরোপ করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও ইনফোর্সমেন্ট শাখার পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন।
জরিমানার পাশাপাশি, মিল কর্তৃপক্ষকে ছয়টি শর্ত পূরণ করে এক মাসের মধ্যে কারখানা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। শর্ত পালন না করলে মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।এর আগে, গত ২৫ মে একই অভিযোগে মিলটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। তবে, শর্ত পূরণ না করেই মিলটি চলমান রয়েছে। সম্প্রতি, চান্দাইকোনার ক্ষতিগ্রস্ত কৃষক ও বাসিন্দারা মিলের ছাড়পত্র বাতিল এবং আবাদি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন করেন।
বিভিন্ন গণমাধ্যমে মিলটির নানা অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের বিষয়টি উঠে এসেছে।
এমএসএম / এমএসএম
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা
টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত