শুরু হলো রূপায়ণ-বসুন্ধরা প্রপার্টি ফেয়ার-২০২৫
রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উদ্যোগে শুরু হয়েছে চার দিনব্যাপী রূপায়ণ-বসুন্ধরা প্রপার্টি ফেয়ার-২০২৫। এটি চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ব্লক-ই-তে রূপায়ণ লেক ক্যাসেল কন্ডোমিনিয়ামে এই মেলার উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান দেওয়ান।
এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্ত্তী, চিফ বিজনেস অফিসার রেজাউল হক লিমন, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের হেড অব মার্কেটিং শরীফুল ইসলাম তারেক প্রমুখ।
রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান দেওয়ান জানান, দেশের বিভিন্ন প্রাইম লোকেশনে আধুনিক সুবিধাসংবলিত আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ করছে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড, যা এরই মধ্যে রুচিশীল গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। এসব আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিতেই চার দিনের প্রপার্টি ফেয়ারের আয়োজন করা হয়েছে বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে বহুল প্রশংসিত রূপায়ণ লেক ক্যাসেল কন্ডোমিনিয়ামে।
রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্ত্তী বলেন, ‘রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড ২৭ বছরের পথচলায় গতানুগতিক আবাসনের বাইরে গিয়ে প্রিমিয়াম গেইটেড কমিউনিটি, টাউনশিপ, কন্ডোমিনিয়াম এবং আইকনিক কমার্শিয়াল প্রকল্প নির্মাণে কাজ করে যাচ্ছে, যা গ্রাহকের স্বপ্নপূরণে ভূমিকা রাখবে। বসুন্ধরায় রূপায়ণের রেডি ও অনগোয়িং বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পে স্পট বুকিংয়ের ক্ষেত্রে নানা অফার চলমান আছে এই মেলায়।’
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
Link Copied