ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে কৃষকের বাড়ী ভস্মীভূত, শত্রুতার আগুন নাকি, শর্ট সার্কিট ?


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ১২-৯-২০২৫ বিকাল ৫:৪৯

জয়পুরহাটের পাঁচবিবিতে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লেগে বাড়ি ভূষ্মিভূত হয়েছে শহর আলী নামের এক কৃষকের। কৃষকের সন্দেহ শত্রুতামূলক কেউ এ আগুন লাগিয়েছে। কৃষকের তথ্য মতে আগুনে তার  প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
জানা গেছে, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার আওলাই ইউনিয়নের নওগাঁ কাঠালী  গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্র্যক্ষদর্শীরা জানান, উক্ত গ্রামের মৃত জহির উদ্দিনের পুত্র শহর আলী বাড়ীর পাশে শুকনা খড় পালা দিয়ে রাখা ছিলো। রাতে কে বা কাহারা ঐ খড়ের পালায় আগুন ধরিয়ে দিলে মহুর্তের মধ্যে সেই আগুন  পার্শবর্তী বাড়ীতে লেগে আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলে উঠে। এসময় বাড়ীর লোকজন চিৎকারে আশ পাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে পার্শ্ববর্তী ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও পাঁচবিবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।
তবে তার আগেই আগুনে নিত্যপণ্য জিনিসপত্র চাল ডাল সহ ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
পাঁচবিবি ফায়ার ষ্টেশনের ইনচার্জ ফরিদ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্তে বিদ্যুৎতিক সর্ট সার্কিটে আগুনের সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে। তবে শর্ট সার্কিটের আগুনে ঘর ছাড়া খড়ের পালায় কিভাবে লাগে এমন প্রশ্ন অনেকের ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার