ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৮ জেলে আটক


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১২-৯-২০২৫ বিকাল ৫:৫৪

ভোলার দুলারহাটে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে দুটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ৮ জন জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার বিকাল ৩টায় কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ভোলার দুলারহাট থানাধীন শুকনাখালী সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে দুটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও ৫ পিস বেহুন্দী জালসহ ৮ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত ট্রলিং বোট, বেহুন্দী জাল এবং আটককৃত জেলেদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুলারহাট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন