ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৩-৯-২০২৫ দুপুর ১:২৬

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আনন্দময়ী কালীবাড়িতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক পরিতোষ রায়ের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রবীর চৌধুরীর রিপনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি'র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বলেন, “আমরা জাত-ধর্ম-বর্ণ নির্বিশেষে একসাথে বসবাস করে আসছি এবং সকল ধর্মের মানুষদেরকে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তার স্বার্থে যদি আমার মণ্ডপ পাহারা দিতে হয় তাতেও আমি প্রস্তুত আছি। একটি মহল রয়েছে যারা বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের ব্যাপারে সতর্ক থাকবেন।” ষড়যন্ত্র করে কেউ যেন দেশ-বিদেশে দুর্নাম রটাতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক পিপি ও জেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ কবির আখন্দ, সদর থানার ওসি (তদন্ত) অমিতাভ দাস তালুকদার এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। এছাড়াও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পূজা ফ্রন্টের আহ্বায়ক রতন সাহা, সদস্য সচিব শ্যামল সূত্রধর, আশুগঞ্জ উপজেলা আহ্বায়ক পরিমল বসু, আখাউড়া আহ্বায়ক জোটন বনিক, বিজয়নগর সদস্য সচিব লিটন দেব, নাসিরনগর যুগ্ম আহ্বায়ক পল্লব চক্রবর্তী, কসবা সদস্য সচিব কনক কান্তি ঋষি প্রমুখ। সদর উপজেলার ও পৌর এলাকার প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি এবং সাধারণ সম্পাদকগণও উপস্থিত ছিলেন। সভায় জেলার প্রত্যেক পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার

কুড়িগ্রামে গাইড বই না কেনায় ৬ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মাদরাসা সুপার

বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে তিন পুত্রসন্তান, চিকিৎসা ও দুধের খরচ জোগাতে হিমশিম পরিবার

প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য, চাঁপাইনবাবগঞ্জে তোপের মুখে ইমামের পদত্যাগ

বরিশালে পরকীয়া নিয়ে বিরোধ : ভ্যান চালককে হত্যার পর লাশ ফেলা হয় পানিতে

বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব