বেড়ায় রাজপথ নৌ-পথ অবরোধসহ সকাল সন্ধ্যা হরতাল আহবান
৬৮ পাবনা ১ আসন পুনর্বহালের দাবিতে আগামীকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) পাবনা-ঢাকা মহাসড়কের বেড়ায় রাজপথ নৌ-পথ অবরোধসহ সকাল সন্ধ্যা হরতাল ঘোষনা করেছে সর্বদলীয় সংগ্রাম কমিটি।
আজ শনিবার ১৩ সেপ্টেম্বর সকালে পৌরসভার ফকির রাইস মিল প্রাঙ্গনে এক জরুরি সভায় এ ঘোষনা দেন সর্বদলীয় সংগ্রাম কমিটির আহবায়ক আলহাজ্ব ফজলুর রহমান ফকির। উল্লেখ্য গতকাল শুক্রবার সন্ধ্যায় বেড়া উপজেলার চার ইউনিয়নের রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃত্ববৃন্দ বেড়া পৌর সভার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক দলের সমন্বয়ে ৬৮ পাবনা ১ সর্বদলীয় সংগ্রাম কমিটি ঘোষনা হয়। কমিটির সদস্যরা নির্বাচন কমিশন প্রতি বেড়া পৌরসভা ও চার ইউনিয়নকে (বেড়া-সাঁথিয়া) ৬৮ পাবনা ১ থেকে বিচ্ছিন্ন করে ৬৯ পাবনা-২ (বেড়া-সুজানগর) এর সাথে যুক্ত করার তীব্র প্রতিবাদ জানান। সকাল সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করে বক্তরা বলেন, নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করে অন্যায়ভাবে বেড়ার অংশ কেটে নিয়ে নিয়ে সুজানগরের সাথে যুক্ত করে বেড়াবাসীকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছেন। তারা কঠোর হুশিয়ারী দিয়ে নির্বাচন কমিশনকে অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহরের দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির আহবায়ক আলহাজ্ব ফজলুর রহমান ফকির, বেড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, সাবেক যুগ্ন আহবায়ক সাজেদুল ইসলাম দিপু, বেড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সানোয়ার সরকার, বেড়া নৌ বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী ইকবাল, বেড়া চতুর হাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহীন মোল্লা, বেড়া রিক্সা ভ্যান চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন খাজা, শ্রমিক নেতা জাকির হোসন জাহিদ, বেড়া উপজেলা বিএনপি'র বেড়া কলেজের সাবেক জিএস আব্দুল মালেক। যুব দলের আহবায়ক ও সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন মোল্লা, সাবেক ছাএদল নেতা ও বাংলাদেশ প্রেস ক্লাবের বেড়া শাখার সভাপতি মাহমুদুল হাসান ঝিনুক,বিএনপি"র নেতা শাহ আলম শাহ, চাঁদুল ইসলাম,সহ লিটন হোসেন, আব্দুল হাকিম প্রমূখ। আন্দোলনের সাথে বেড়া বাজার বণিক সমিতি, বেড়া ঔষধ ব্যবসায়ী সমিতি, বেড়া বাজার স্বর্ণ ব্যবসায়ী সমিতি,বেড়া বাজার কাপড় ব্যবসায়ী সমিতি, বেড়া বাজার চাউল ব্যবসায়ী সমিতি, বেড়া বাজার বন্দর ঘাট শ্রমিক সমিতি, নাকালিয়া বন্দর ব্যবসায়ী সমিতি, নাকালিয়া নৌ শ্রমিক বন্দর সমিতিসহ বেড়ার চার ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করে।
সভা শেষে সংগ্রাম কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ ফজলুর রহমান ফকির সকাল-সন্ধ্যা হরতালে দোকান-পাট বন্ধ, সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দেয়া হয়। জরুরী সেবা হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়।
এমএসএম / এমএসএম
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা
ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি