চুয়াডাঙ্গায় অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসকের উচ্ছেদ অভিযান
চুয়াডাঙ্গা জেলা সদরের মাথাভাঙ্গা সেতুর সন্নিকটে অবস্থিত হাসান চত্ত্বরে ফুটপাতে সাধারণ মানুষ স্বাভাবিক ভাবে হাঁটার ফুটপাত দখলমুক্ত করন সহ যানজট মুক্ত ও সড়কগুলোতে অবৈধ পার্কিং মুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসক। ফুটপথের দোকান উচ্ছেদ করার বেশ কিছু কারণ রয়েছে, কারণগুলো হল ট্রাফিক ব্যবস্থা উন্নত করা, ফুটপথের দোকানগুলো পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করে এবং ট্রাফিক জ্যাম সৃষ্টি করে। নিরাপত্তা নিশ্চিত করা, ফুটপথের দোকানগুলোতে প্রায়ই ভেজাল পণ্য বিক্রি হয়, যা ক্রেতাদের জন্য ক্ষতিকর। শহরের সৌন্দর্য বৃদ্ধি, ফুটপথের দোকানগুলো শহরের সৌন্দর্য নষ্ট করে এবং পরিবেশ দূষণ করে। ব্যবসায়ীদের জন্য সমান সুযোগ সৃষ্টি, ফুটপথের দোকানগুলো ভাড়া না দিয়ে ব্যবসা করে, যা অন্যান্য ব্যবসায়ীদের জন্য অন্যায়। আইনশৃঙ্খলা বজায় রাখা, ফুটপথের দোকানগুলো অনেক সময় আইনশৃঙ্খলা ভঙ্গ করে এবং অপরাধমূলক কাজে জড়িত থাকে। চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে ও উদ্যোগে আজ ৩০ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, জেলা সদরের মাথাভাঙ্গা সেতুর সন্নিকটে অবস্থিত হাসান চত্ত্বরে একটি বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে অবৈধভাবে স্থাপিত সকল দোকান ও স্থাপনা সফলভাবে অপসারণের মাধ্যমে জনগণের নির্বিঘ্ন চলাচলের রাস্তা ও ফুটপাত পুনরুদ্ধার করা হয়।
এমএসএম / এমএসএম
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহত্যার সুষ্ঠু তদন্ত ও পাওনা পরিশোধের দাবি
সরকারি নির্দেশনা নেই, তবুও ফ্যামিলি কার্ডের আশ্বাসে নারীদের তথ্য সংগ্রহ ইউপি সদস্য পদপ্রার্থীর
কালিহাতীতে নিখোঁজের তিন দিন পর বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
গুরুদাসপুরে গোয়ালঘরের তালা ভেঙে ১২ লাখ টাকার মহিষ চুরি
চাঁদপুরে আদালত বর্জনের পর এবার তিন বিচারকের প্রত্যাহার চায় আইনজীবীরা
সাহস থাকলে পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হোন: শেখ হাসিনাকে ডা. জাহিদ
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা