ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

রৌমারীতে ৩ দফা দাবীতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২৫ বিকাল ৫:২১

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বেতন ভাতা ও পদোন্নতি ও ৩দফা বাস্তবায়নের দাবীতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন সহকারি শিক্ষকগণ। রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯ টা থেকে সারাদেশের ন্যায় লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি ও পরিক্ষা বর্জন কর্মসূচী শুরু করেছেন রৌমারী উপজেলার পূর্ব পাখিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা। একইভাবে উপজেলার অন্যান্য বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাও এ কর্মবিরতি পালন করেছেন। সহকারি শিক্ষকরা দাবি বাস্থবায়ন পরিষদের এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
কর্মসূচীতে শিক্ষরা আরো বলেন, অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী আশ্বাসের ১৮ দিন অতিবাহিত হয়েছে। অদ্যাবধি তিন দফা দাবির মধ্যে আপাতত ১১তম গ্রেডের   প্রজ্ঞাপন জারি ও অন্যান্য দাবি বাস্থবায়নে কাঙ্খিত দৃশ্যমান অগ্রগতি হয়নি।
সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী আপাতত ১১তম প্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় রবিবার থেকে যথারীতি আগের মতো পরীক্ষা বর্জনসহ লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচির ঘোষণা দেন। 
তিন দফা দাবি সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি করার দাবী জানান তারা।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান