রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় সমাজকর্মী নিহত, সুপারভাইজার আহত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সমাজসেবা অফিসে কর্মরত ইউনিয়ন সমাজকর্মী মাহাবুব আলম দুলাল (৩৭) রবিবার ৩০ নভেম্বর সকালে সড়ক দূর্ঘটনার নিহত হয়েছেন। এইসাথে তার সহকর্মী খায়রুল ইসলাম গুরুতর আহত হন।নিহত মাহবুব পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ-কাদশুকা গ্রামের মৃত আশির উদ্দিনের ছেলে। আহত খাইরুল ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান ফকদনপুর গ্রামের কলিউদ্দিনের ছেলে।
সমাজ সেবা অফিস সুত্রে জানা গেছে, মৃত মাহবুব আলম নেকমরদ ইউনিয়ন সমাজকর্মী পদে কর্মরত ছিলেন। খায়রুল ইসলাম সুপার ভাইজার পদে কর্মরত আছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার ঘটনার দিন সকাল ১০ টার দিকে সমাজসেবা অফিসের দুই কর্মী মাহবুব ও খায়রুল একসাথে একই মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছিলেন। পথে সন্ধ্যারই খুটিয়াটুলি এলাকায় একটি মোটরসাইকেলকে ওভারটেক করার সময় ধাক্কা লেগে দুজনে মহাসড়কে ছিটকে পড়েন। এসময় নেকমরদ গামী একটি কাভার্ট পিক আপ ভ্যান মাহবুবের উপর দিয়ে চলে যায়। খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাহবুব আলমকে মৃত ঘোষণা করেন। খায়রুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়।
এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে এসে দেখতে পাই আমাদের এক সহকর্মী নিহত হয়েছেন এবং অপর একজনকে দিনাজপুরে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় আমরা শোকাহত।
রাণীশংকৈল থানার এস আই কমলেশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক পিকআপ ভ্যানটিকে আমরা আটক করে থানায় নিয়ে এসেছি। তবে ড্রাইভার পলাতক। এনিয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা