ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিবচরে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল রাখার দাবিতে মানববন্ধন


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ৩০-১১-২০২৫ বিকাল ৫:১৮

মাদারীপুরের শিবচরে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের লাইসেন্স বহাল রাখা এবং টি.ও লাইসেন্সের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন , সারা দেশে প্রায় ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা সরকার স্বীকৃত স্ট্যাম্পযুক্ত চুক্তিপত্রে আবদ্ধ এবং সরকারি কোষাগারে প্রতিজন ত্রিশ হাজার টাকা জামানত জমা দিয়েছেন। তারা বলেন, যদি আমাদের এই লাইসেন্স বাতিল করা হয়, তাহলে ৪৪ হাজার পরিবারের রুজি-রোজগার বন্ধ হয়ে যাবে।

বক্তারা আরও জানান, ২০০৯ সাল থেকে তারা খুচরা সার বিক্রি করে আসছেন। কৃষকের প্রয়োজনের সময় তারা ধার-বাকি দিয়ে সার সরবরাহ করেন, ফলে অনেক টাকা কৃষকদের কাছে বকেয়া রয়েছে। তারা বলেন, লাইসেন্স বাতিল হলে দেশের ৪৪ হাজার পরিবার পথের ধারে বসে যাবে। তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ এই লাইসেন্স যেন বাতিল বা স্থগিত না করা হয়।

মানববন্ধন শেষে সার বিক্রেতাদের পক্ষ থেকে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ.এম. ইবনে মিজানের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার