ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৩০-১১-২০২৫ বিকাল ৫:২১

নওগাঁর ধামইরহাটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়েছে। ৩০ নভেম্বর সকাল ৯ টা থেকে ১১ টা পযন্ত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণদের এই আন্দোলনে একাত্বতা প্রকাশ করেন আইএইচটির শিক্ষার্থীরা। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় কর্মবিরতিতে অংশ নেন ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব বিভাগের মেডিকেল  টেকনোলজিস্ট নজরুল ইসলাম, নুর ইসলাম, রশিদুল ইসলাম, মোঃ সোহরাব হোসেন, ডেন্টাল বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট আবু ওয়াহেদ উজ্জল, রেডিওগ্রাফি’র মেডিকেল টেকনোলজিস্ট  মো. আহসান, মো. শহিদুল্লাহ, ফার্মাসিস্ট উমর ফারুক, মোস্তফা কামাল, আদোরি খাতুনসহ ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজিস্ট’র শিক্ষার্থীবৃন্দ। অংশগ্রহনকারিরা দ্রুত তাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবী করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস এবং দাবী না মানলে ৪ ডিসেম্বর থেকে দেশব্যাপী কমপ্লিট শাটডাউনের হুশিয়ারি উচ্চারণ করেন।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন