ব্রাহ্মণবাড়িয়া-৪: খালেদা জিয়ার আরোগ্য কামনায় দিনব্যাপী দোয়া, আয়োজনে কবীর ভুঁইয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় কসবা ও আখাউড়া উপজেলায় শনিবার দিনব্যাপী দোয়া, খতমে ইউনুস ও সাদাকায়ে জারিয়ার আয়োজন করা হয়।
কসবা-আখাউড়া থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ কবীর ভূঁইয়ার নির্দেশনায় কসবা ও আখাউড়া বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সাদাকায়ে জারিয়াহ হিসাবে গরীব-দুঃখীদের মাঝে ২১ টি খাসি বিতরণ করা হয়। এ ছাড়া খতমে দোয়া ইউনুস হিসাবে মোট সোয়া ২৬ লক্ষ বার দোয়াটি পাঠ করা হয়।
শনিবার বিকেল বাদ আসর কসবা আখাউড়া উপজেলার মসজিদে মসজিদে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
কবীর ভূঁইয়ার নির্দেশনায় কসবা ও আখাউড়া উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আয়োজনকে কেন্দ্র করে দুই উপজেলার দুটি পৌরসভা, ১৫ টি ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, শ্রমিক দল, জাসাস, মহিলা দল ও ওলামা দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন—কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান, কসবা উপজেলা বিএনপির সাধরণ সম্পাদক শরিফুল হক স্বপন। কসবা পৌরসভা বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, কসবা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক
মোহাম্মদ আইয়ুম খান,
আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন আব্দু, আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, আখাউড়া পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম ভূঁইয়া, আখাউড়া পৌরসভার সাধারণ সম্পাদক মোহাম্মদ আকতার খান,এছাড়া দুটি উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দও এতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে কসবা–আখাউড়ার প্রতিটি ইউনিটে নেতাকর্মীরা বর্তমানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন।দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়, জিয়া পরিবারের সদস্যদের সার্বিক মঙ্গল কামনার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও গুম ফেরত নেতা, ভুইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার মনোনয়ন পুনর্বিবেচনার জন্যও বিশেষ মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট