তানোরে ভূমিদস্যু আ.লীগ নেতা গ্রেফতার
রাজশাহীর তানোরে এক ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও ভূমিদস্যুতার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে পুলিশ এসকটের মাধ্যমে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এএসআই মো. মহসিন আলী। গ্রেফতারকৃতরা হলেন- স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাঁন্দুড়িয়া উপরপাড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল গফুরের পুত্র কথিত কবিরাজ ভূমিদস্যু আবুল কালাম আজাদ (৫৬) ও তার ভাই মোতাহার আলী (৩২)। এছাড়াও একই এলাকার মৃত ফজলুর রহমানের পুত্র কেরামত আলী (৪৫)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চাঁন্দুড়িয়া ইউপির পোস্ট অফিস সংলগ্ন সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ১১ শতক জমি জোরপূর্বক ভরাট করে গ্রেফতারকৃতরা। ইউএনওর নির্দেশে তানোর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা তানভীর আহম্মেদ সজীব ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ভূমি অফিসের লোকজনের ওপর হামলা চালিয়ে তাদের লাঞ্ছিত করে গ্রেফতারকৃতসহ অজ্ঞাতনামা ৭/৮ জন। এ ঘটনায় জীবন বাঁচানোর তাগিদে পালিয়ে রক্ষা পান ভূমি অফিসের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। এ নিয়ে ঘটনার দিন বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তানভীর আহম্মেদ সজীব বাদী হয়ে তিন জন নামধারী ছাড়াও অজ্ঞাতনামা ৭/৮ জন ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ইউএনওর নির্দেশে ৯ সেপ্টেম্বর জমি জরিপ করা হয়। জরিপে দেখা যায় শুধু ভরাট করা জায়গা নয়, রাস্তার পাশে অবস্থিত ভূমিদস্যু কালামের দ্বিতল ভবনের প্রায় ১৪ ফুট জায়গাও সরকারি সম্পত্তি। ফলে তাকে দুই সপ্তাহের মধ্যে ভবন সরানোর জন্য নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে তানোর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা তানভীর আহম্মেদ সজীব বলেন, সরকারি জায়গা জরিপ করে দেখা যায় শুধু ভরাট করা জায়গা নয়, রাস্তার পাশে অবস্থিত দ্বিতল ভবনের প্রায় ১৪ ফুট সরকারি সম্পত্তি ভূমিদস্যু কালাম হাজী জোরপূর্বক দখলে নিয়ে সেখানে দ্বিতল ভবন নির্মাণ করেছেন। ফলে দুই সপ্তাহের মধ্যে ভবন সরানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন ইউএনও স্যার। পরে ১০ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে থানায় মামলা রুজু করা হলে ১১ সেপ্টেম্বর দুপুরে তাদের গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেফতার করে আজ পুলিশ এসকটের মাধ্যমে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ