ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দেবিদ্বারে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন ফরম সংগ্রহে শহীদ পরিবারের অংশগ্রহণ, ছড়িয়ে পড়ল আবেগঘন বার্তা


মো: তোফায়েল আহমেদ photo মো: তোফায়েল আহমেদ
প্রকাশিত: ২৪-১২-২০২৫ রাত ১০:৫৯

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং দলের দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। এই উদ্যোগকে ঘিরে দেবিদ্বারে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনার পাশাপাশি আবেগঘন পরিবেশ।

মঙ্গলবার বিকেলে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ভিংলাবাড়ীর শহীদ সাব্বিরের মা এবং এলাহাবাদের শহীদ সাইফুল ইসলাম তন্নুর বাবা। শহীদ পরিবারের সদস্যদের সরাসরি উপস্থিতিতে মনোনয়ন ফরম সংগ্রহের ঘটনাটি উপস্থিত সবার মাঝে গভীর তাৎপর্য বহন করে।

এ সময় দেবিদ্বার উপজেলা নাগরিক পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম শামীম, উপজেলা ছাত্রশক্তির নেতা হৃদয় ও রাফসান কাজী নাছিরসহ এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় নেতৃবৃন্দ বলেন, শহীদ পরিবারের সদস্যদের মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ কেবল একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়, বরং এটি ন্যায়ের পক্ষে অবস্থান, ত্যাগের মূল্যায়ন এবং সাধারণ মানুষের প্রত্যাশার প্রতীক। তাঁদের মতে, এই উদ্যোগ প্রমাণ করে যে জনগণ পরিবর্তনমুখী ও গণমুখী রাজনীতির প্রতি আস্থা রাখছে।

নেতারা আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, দেবিদ্বারবাসীর ভালোবাসা ও সমর্থনে হাসনাত আব্দুল্লাহ একজন গ্রহণযোগ্য, জনবান্ধব ও দায়বদ্ধ নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন এবং এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার