পটুয়াখালী-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শহিদুল ইসলামের পক্ষে শহীদ পরিবারের মনোনয়ন সংগ্রহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। এসময় শহীদ পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শহীদ জিহাদের ভাই জিন্নাত মোল্লা, শহীদ জসিমউদদীনের স্ত্রী মোসাঃ রুমা এবং শহীদ মিলনের চাচা মোঃ কাওসার হাওলাদার। মনোনয়ন সংগ্রহকালে শহীদ পরিবারের পক্ষ থেকে বলা হয়, জুলাই-আগস্ট অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে ১২ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ তিনটি নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি। এই নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা আরও বলেন, নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার সবাইকে সাথে নিয়ে দেশের জনগণের কল্যাণে কাজ করবে এবং নতুন এক বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাবে। যে উদ্দেশ্যকে সামনে রেখে এই অভ্যুত্থান সংঘটিত হয়েছে, নতুন সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাবে।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ