চট্টগ্রামে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বাকলিয়া থানা কমিটি গঠিত
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ( ১২ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের চট্টগ্রাম মহানগরের আন্দরকিল্লাস্থ অস্থায়ী কার্যালয়ে এক কর্মী সভায় এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন কল্পে অনষ্ঠিত কর্মীসভা মো: শামীম মুন্সীর সভাপতিত্বে মো: রবিউল এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আর ইউ হাবীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর কমিটির যুগ্ম আহ্বায়ক ওসমান গনি। অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন নগর কমিটির সদস্য(দপ্তর) মাঈনুল মাজেদীন মিঠু, চট্টগ্রাম মহানগরের বিপ্লবী শ্রমিক সংহতির সংগঠক হাজী মোহাম্মদ ইউসুফ, কোতোয়ালী থানা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগঠক ডা: দিলীপ কুমার, পাঁচলাইশ থানার সংগঠক নজরুল ইসলাম, সভায় আগামী ৩ মাসের মধ্যে বাকলিয়া থানার পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে উপস্থিত কর্মীদের সর্বসম্মতিক্রমে মো: শামীম মুন্সীকে আহ্বায়ক ও মোহাম্মদ রবিউলকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়