ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

কেরানীগঞ্জে প্রকাশ্যে খুন


আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ photo আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ
প্রকাশিত: ১৩-৯-২০২৫ দুপুর ২:৫০

কেরানীগঞ্জে উপজেলার চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে সাগীর (২৬) নামের এক যুবককে।
১৩ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই সাগীরের মৃত্যু হয়েছে। তারা বলেন, সকালে দোকানে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন সাগীর পরবর্তীতে নাজিরেরবাগ সড়কে পৌঁছাতেই দুর্বৃত্তরা হঠাৎ ধারাল অস্ত্রের কোপে ঘাড়ে আঘাত করে। পরে মাটিতে লুটিয়ে পড়েন সাগীর। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। 

নিহতের স্ত্রী টিনা কান্নাজড়িত কণ্ঠে বলেন, সকালে দোকানে যাওয়ার কথা বলে বের হয়েছিলেন। কিছুক্ষণ পর খবর পাই, তাকে মেরে ফেলা হয়েছে। আমার স্বামীর  সঙ্গে তো কারোও  শত্রুতা ছিলনা। কে বা কারা কোন শত্রুতার জেরে হত্যা করা হল তা সহজেই বুজতে পারছি না। 

নিহত সাগীর চার মাস আগে চাকরির কারণে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে রাজধানীর ইসলামপুর থেকে নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাসায় উঠেছিলেন। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সিআইডির সহযোগিতায় প্রাথমিক তদন্ত শুরু করে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিক ভাবে মনে হয় ঘটনাটি পরিকল্পিত। আমরা তদন্ত শুরু করেছি।  পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত