ঢাকা মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

সবার মুখে একই কথা সকল দল দেখা শেষ এবার দাড়িপাল্লার বাংলাদেশ: রুহুল আমীন


হারুন অর র‌শিদ রাজু, দামুড়হুদা photo হারুন অর র‌শিদ রাজু, দামুড়হুদা
প্রকাশিত: ৮-২-২০২৬ রাত ৮:৫৪

জাতীয় সংসদ সদস্য নির্বাচনের বাকী আজ বাদে দুদিন। নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী রুহুল আমীন ভোর থেকে গভীর রাত পর্যন্ত ছুটছেন নির্বাচনী এলাকার বিভিন্ন শহর, গ্রাম ও পাড়া-মহল্লায়। প্রার্থীর পাশাপাশি বসে নেই দলের নেতাকর্মি ও সমর্থকরা। এবারের নির্বাচনে দলের প্রার্থীকে নির্বাচিত করতে নেতাকর্মি ও সমর্থকদের প্রচারনা চোখে পড়ার মতোই। এবার দাড়িপাল্লা প্রতীকের বিশাল মিছিল ও সভা হয়েছে দর্শনায়। গতকাল রোববার আসরের পর মিছিল বের করার নির্ধারিত সময় থাকলেও বিকাল ৩ টা থেকে বিভিন্ন এলাকার নেতাকর্মি ও সমর্থকরা  বিকাল ৩ টা থেকেই দর্শনা বাসস্ট্যান্ডে সমবেত হতে থাকে। ফলে খানেকটা যানজটের সৃস্টি হয় বাসস্ট্যান্ড এলাকা। আসরের পরপরই বাসস্ট্যান্ড চৌরাস্তার মোড় থেকে বের করা হয় হয় দাড়িপাল্লার বিশাল মিছিল। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দর্শনা রেলবাজারস্থ শহীদ শাহরিয়ার শুভ মুক্ত মঞ্চে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে দাড়িপাল্লার প্রার্থী জেলা জামায়াতের আমীর রুহুল আমীন বলেন, এবারের নির্বাচনে সারাদেশের মতো চুয়াডাঙ্গা-২ আসনের সর্বস্থরের জনগনের মধ্যে একটাই স্লোগান আকাশে-বাতাশে ভাসছে তা হলো সকল দল দেখা শেষ দাড়িপাল্লার বাংলাদেশ। আমরা এ স্লোগানের সম্মান রাখবো। আমাদের স্পষ্ট কথা জামায়াতে ইসলাম দেশ পরিচালনার সুযোগ পেলে দেশের মানুষ স্বাধীনভাবে নিরাপত্তার সাথে নিজের বাড়িতে ঘুমানোর ব্যবস্থা করবো। কোন প্রকার হয়রানি মূলক মামলা বা হামলার কোন ধরণের ঘটনা ঘটবেনা। আমরা মানুষের ঘর বানাতে চাই, কারো ঘর ভাংতে চাইনা। আমরা সবাইকে বন্ধু হিসেবে গ্রহন করবো, শত্রু হিসেবে নয়। রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রের সুন্দর্য, সেই সুন্দর্যকে সাথে নিয়ে বন্ধুত্ব করবো সকলের সাথে। আমরা রাজীনিতর ময়দানে কিলাকিলি বন্ধ করে কোলাকুলির সংস্কৃতি চালু করতে চাই। আমরা ব্যবসায়ীদের নিরাপত্তার সাথে ব্যবসার গ্যারান্টি দিতে চাই। চাঁদার সংস্কৃতি চিরতরে কবর দিতে চাই। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমরা চাদাবাজ, দূর্নিতী, দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা জনগনের হাতেই বাংলাদেশের চাবী রাখতে চাই। আর কোন ফ্যাসিবাদ যেন মাথাচারা দিয়ে উঠতে না পারে সে জন্যই দাড়িপাল্লায় ভোট চাই। ১১ দলের পক্ষে যদি আপনারা ভোট দেন, তবে আপনাদের স্লোগানকে সম্মান দিয়ে বলছি, বাংলাদেশ বেকার, দূর্নিতী, চাদাবাজ, দুঃশাসন মুক্ত হবে ইনশাল্লাহ। আমরা জুলাইয়ের রক্তের সম্মান জানিয়ে বাংলাদেশকে ঢেলে সাজাতে চাই। আমরা চুয়াডাঙ্গার সর্বস্থর সাজাতে চাই উন্নয়নে। মানবতার কল্যানে আমরা কাজ করতে চাই। রাজনীতিতে দূর্নিতী ও তেলবাজি আমরা চিরতরে বন্ধ করতে চাই। রুহুল আমীন আরো বলেন, ছাত্র-জনতা অতীতেও বুক চিতিয়ে নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করেছে, আগামীতেও সেই অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে প্রস্তুত। তাই চব্বিশের গণ অভ্যার্থনকে বিফলে যেতে দেবোনা আমরা। আমাদের লড়াই ফ্যাসিবাদ ও চাঁদাবাজদের বিরুদ্ধে। ফ্যাসিবাদ পুরোনো বা নতুন হোক তাদের অস্থিত্ব থাকাকালীন আমাদের লড়াই চলবে। কিশোর, তরুণ ও যুবক ধর্ম-বর্ণ নির্বিশেষে এমন একটি দেশ ড়গতে চাই, যেখানে সবাই শান্তিত নিশ্বাস নিতে পারবে। চাঁদাবাজ ও দখলবাজমুক্ত সমাজ গড়ে তুলতে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কোনো বিকল্প নেই। এবারের নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করে সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে মূলে আপনারাই। যে দল দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য কাজ করবে তাদের আপনারা ভোট দিন। যারা আখেরাতের কোনও কল্যাণ করতে চায় না, করে নাই এবং যারা আখেরাত সম্পর্কে বেখেয়াল তাদের প্রত্যাখ্যান করেন। দর্শনা থানা জামায়াতের আয়োজনে বিশাল মিছিল ও সভায় বিশেষ অতিথি ছিলেন,জেলা জামায়াতের নায়েবে আমীর, সাবেক দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারী অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সহকারী সেক্রেটারী মোঃ আব্দুল কাদের, এবি পার্টির জেলা সভাপতি আলমগীর হোসেন, খেলাফত মজলিসোর জেলা সেক্রেটারী জুবায়ের খান, এনসিপির জেলা আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব, সাবেক অ্যাটর্নি জেনারেল এসএম শাহজাহান কবির, মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় নেতা মাওলানা আবু জার গিফারী, দর্শনা থানা নায়েবে আমীর মাজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারী জাহিদুল ইসলাম জাহিদ, দামুড়হুদা যুব জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল খালেক, দর্শনা পৌর আমীর সাহিকুল আলম অপু, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আমীর হাফেজ শহিদুল ইসলাম, কুড়ুলগাছি ইউনিয়ন আমীর সদেকীন, বেগমপুর ইউনিয়ন আমীর মোশারফ হোসেন, নেহালপুর ইউনিয়ন আমীর লিটন মল্লিক, তিতুদহ ইউনিয়ন আমীর রাফিজুল ইসলাম, গড়াইটুপি ইউনিয়ন আমীর ইউনুছ আলী, জামায়াত নেতা দবির উদ্দিন, গোলাম সরোয়ার, আব্দুর রহমান প্রমুখ।।

এমএসএম / এমএসএম

গজারিয়া বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল 

বাঁশখালীতে অবৈধ ভাবে কাটছে মাটি,গভীর রাতে প্রশাসনের অভিযান ৩জনকে কারাদন্ড

ঠাকুরগাঁও ২৫০ থেকে ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে জেনারেল হাসপাতাল

শিক্ষা ও প্রশাসনিক দক্ষতায় অনন্য অবদানে সংবর্ধিত হলেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

হাতিয়ায় নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবেঃ মাহবুবুর রহমান শামীম

যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা

সুনামগঞ্জ সদর হাসপাতালে ডাস্টবিনে দেখাগেল নবজাতক শিশুর মৃতদেহ

নওগাঁয় সরকারি খাল খননের মাটি টেন্ডার ছাড়া রাতের আধাঁরে যাচ্ছে ইটভাটায়

ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

গাজীপুরে ১৭ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ গ্রেফতার-১

আত্রাইয়ে উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তুরাগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চাঁন মিয়া বেপারীর উপহার সামগ্রী বিতরণ

অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন