অবশেষে ভারতে মুক্তি পাচ্ছে ফাওয়াদ খানের সেই নিষিদ্ধ সিনেমা
পাকিস্তানি তারকা ফাওয়াদ খানের নতুন ছবি ‘আবির গুলাল’ নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। মূলত পেহেলগাম কাণ্ডের পর ভারত–পাকিস্তান সম্পর্কে অবনতি ঘটে, আর তার জেরেই পাক শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারি হয় ভারতে; যার প্রভাব পড়ে এই সিনেমার মুক্তিতেও।
মূলত ফাওয়াদ ও বানী কাপুর অভিনীত ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের ৯ মে। কিন্তু তার আগেই ঘটে যায় পেহেলগাম কাণ্ড। এরপর থেকেই ছবিটি যেন কোনোভাবেই ভারতের প্রেক্ষাগৃহে না আসে, সে দাবি তোলে একাধিক সংগঠন। এমনকি নায়িকা বানীকেও সমালোচনার মুখে পড়তে হয় পাক অভিনেতার সঙ্গে কাজ করার জন্য। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, আপাতত ছবিটি শুধু আন্তর্জাতিক স্তরে মুক্তি পাবে।
গত ১২ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ‘আবির গুলাল’। এবার খবর এসেছে, সেই নিষিদ্ধ ছবিই এবার ভারতের প্রেক্ষাগৃহে আসছে। আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তির সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে; তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
এই সিনেমা সংশ্লিষ্টরা মনে করেন, এটি মূলত এক সাধারণ প্রেমের গল্প, যা বিশ্বজুড়ে সব দর্শকের কাছেই আবেদন তৈরি করবে। তাছাড়া ওই তারিখে অন্য কোনো বড় ছবি মুক্তি পাচ্ছে না, তাই সিনেমাটি এককভাবেই প্রেক্ষাগৃহে চলবে বলে আশাবাদী।
এমএসএম / এমএসএম
বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা
অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…
২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী
শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান
থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ
‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্সি
নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’
মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!