ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

ইফতা ডিগ্রি অর্জনে মুফতি জিয়াউল হক'কে বড়লেখা এইডের সংবর্ধনা প্রদান


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৯-২০২৫ দুপুর ৪:২১

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আলেমে দ্বীন ইসলামী আলোচক ও গবেষক অধ্যক্ষ মুফতি জিয়াউল হক রাজধানী ঢাকার জামেয়া ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশ মাদ্রাসা থেকে ইফতা বিভাগে (মুফতি ডিগ্রি) অনুষ্ঠিত পরীক্ষায় A+ সহ মেধা তালিকায় ইফতা বিভাগের মধ্যে (প্রথম স্থান) অর্জন করায় এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার পৌর শহরের এক অভিজাত রেস্টুরেন্ট সামাজিক সংগঠন বড়লেখা এইডের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বড়লেখা এইড-এর সমন্বয় ও বড়লেখা মোহাম্মাদীয়া ফাজিল মাদ্রসার ইংরেজি বিভাগের প্রভাষক তারেক আহমদের সভাপতিত্বে ও ব্যবসায়ী আবুল হোসেনের সঞ্চালনায় প্রধান মেহমানের বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর (ভারপ্রাপ্ত) আমীর মাওলানা ইসলাম উদ্দিন, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এমাদুল ইসলাম, সংবর্ধিত অতিথি অধ্যক্ষ মুফতি জিয়াউল হক। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নতুন বড়কণ্ঠ পত্রিকার সম্পাদক রশিদ আহমদ খান, বড়লেখা হাজীগঞ্জ বাজারের আহবায়ক কমিটির সদস্য আব্দুল হাসিব, আজিজুর রহমান আতিক, ডাচ বাংলা ব্যাংক বড়লেখা শাখার অফিসার সাবেক ছাত্রনেতা কাজী আব্দুল করিম, ব্যবসায়ী কবির আহমদ ও নিজাম উদ্দিন, সাংবাদিক আশফাক আহমদ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী মিছবা উদ্দিন, উসমান আলীসহ অনেকে।

অনুষ্ঠানে বড়লেখা এইড-এর পক্ষ থেকে মুফতি জিয়াউল হককে ইফতা ডিগ্রি অর্জনে, প্রধান মেহমান ও প্রধান বক্তাকে সম্মাননা স্মারক প্রদান করেন হয়।

উল্লেখ্য গত ৬ সেপ্টেম্বর ঢাকায় জামেয়া ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এক দস্তারবন্দী অনুষ্ঠানে ইফতা বিভাগের পরীক্ষায় উত্তীর্ণ মুফতি জিয়াউল হককে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট, সম্মাননা ক্রেস্ট ও পাগড়ী প্রদান করা হয়

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা