ব্রাহ্মণবাড়িয়া এক মাংসের দোকানের চকি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর এলাকার কাউতলী বাজারের এক মাংসের দোকানের চকি থেকে এক অজ্ঞাতনামা বৃদ্ধের (বয়স আনুমানিক ৭০) মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাজারের বরকত মিয়ার মাংসের দোকানের চৌকির উপর ওই বৃদ্ধের নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।পুলিশ জানায়, বৃদ্ধের কোনো পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাস তালুকদার।তিনি বলেন, অজ্ঞাত বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তার পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। তবে পরিচয় শনাক্ত না হলে নিয়ম অনুযায়ী মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য ব্যবস্হা করা হবে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার
কুড়িগ্রামে গাইড বই না কেনায় ৬ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মাদরাসা সুপার
বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে তিন পুত্রসন্তান, চিকিৎসা ও দুধের খরচ জোগাতে হিমশিম পরিবার
প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য, চাঁপাইনবাবগঞ্জে তোপের মুখে ইমামের পদত্যাগ
বরিশালে পরকীয়া নিয়ে বিরোধ : ভ্যান চালককে হত্যার পর লাশ ফেলা হয় পানিতে
বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি
কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?