সুন্দরবনের কচিখালীতে নিখোঁজ টুরিস্টের মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড
সুন্দরবনের কচিখালীতে নিখোঁজ টুরিস্টের মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শনিবার সকাল সাড়ে ১১টায় সুন্দরবনের কচিখালী ডিমের চর সংলগ্ন এলাকায় নদীতে গোসলের সময় একজন টুরিস্ট নিখোঁজ হন। টুরিস্ট জাহাজ কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট কচিখালী থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তীতে গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রবিবার বিকেল ৪টায় কোস্ট গার্ডের উদ্ধারকারী দল নিখোঁজ টুরিস্টের মৃতদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত মৃতদেহ মোংলা থানা পুলিশের উপস্থিতিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত
এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত
বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো
‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ২০ বছর পূর্তি
সাশ্রয়ী মূল্যে বিশেষ সুবিধাসহ টেলিটকের ‘পেশাজীবী প্যাকেজ’ উদ্বোধন
এনআরবিসি ব্যাংকের আয়োজনে প্রকাশ্যে ঋণ পেলেন বাগেরহাটের মৎস্যজীবীরা
আনসার মহাপরিচালকের উদ্বোধনে ৫২০ নারী ভিডিপির সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু, লক্ষ্য বৈশ্বিক কর্মসংস্থান
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রোবোটিক রিহ্যাবিলিটেশন প্রশিক্ষণ শুরু
গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় ইউএপি-ডিপিডিটির সমঝোতা স্মারক সই
কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি
‘অর্থ আইন-২০২৬: নতুন করনীতি, আয়কর ও ভ্যাট আইনের বাস্তব প্রয়োগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার