ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোরেলগঞ্জে অনলাইন রিপোর্টার্স ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন


মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি photo মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৯-২০২৫ দুপুর ৩:২৩

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় কর্মরত অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে মোরেলগঞ্জ অনলাইন রিপোর্টার্স ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে মোরেলগঞ্জ থেকে প্রকাশিত দক্ষিণাঞ্চল সমাচার পত্রিকার সম্পাদক-প্রকাশক ও দৈনিক ঢাকা প্রতিদিনের মোরেলগঞ্জ প্রতিনিধি মো. শিব্বির আহমেদের সভাপতিত্বে ও দৈনিক সমাবেশের মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি সৈয়দ লিয়াকত হোসেনের সঞ্চালনায় দক্ষিণাঞ্চল সমাচার পত্রিকার কার্যালয় আলোচনা সভা ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত সকল সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ডাঃ শিবির আহমদকে আহ্বায়ক, সৈয়দ লিয়াকত হোসেনকে সদস্য সচিব করে মোরেলগঞ্জ অনলাইন রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ডাঃ এন, আই ফারুকী, নজরুল ইসলাম শরীফ, এস,এম, সাইফুল ইসলাম কবির, মো. নাজমুল হোসেন, আব্দুর রহিম, সাগর তালুকদার রনি প্রমুখ। অত্র কমিটি সদস্য অন্তর্ভুক্ত করবেন এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানান নতুন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব। 

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার